নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বদলের বাংলায় প্রথমবার পালিত হতে চলেছে হর ঘর তেরঙ্গা কর্মসূচি। স্বাধীনতা দিবসকে সামনে রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ভবানীপুর থেকে শুরু হল এই বিশেষ উদ্যোগ। ত্রিবর্ণ পতাকায় সেজে উঠল রাজপথ। বিপুল জনসমাগমের মধ্য দিয়ে কার্যত স্বাধীনতার আবহে সূচনা হল রাজ্যজুড়ে তেরঙ্গা যাত্রার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কয়েক বছর আগে শুরু হয়েছিল হর ঘর তেরঙ্গা কর্মসূচি। তবে তৎকালীন রাজ্য সরকারের আমলে পশ্চিমবঙ্গে সেই কর্মসূচি সেভাবে পালিত হয়নি। সরকার পরিবর্তনের পর এবার প্রথমবার রাজ্যে সরকারি উদ্যোগে এই কর্মসূচির সূচনা হল। শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে হর ঘর তেরঙ্গা কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত বিশাল তেরঙ্গা যাত্রায় অংশ নেন তিনি। ত্রিবর্ণ পতাকায় ভরে ওঠে রাজপথ। মিছিলে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
হাজরা মোড়ে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত এই পদযাত্রার মাধ্যমে হর ঘর তেরঙ্গা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল। তিনি জানান, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকার আপ্লুত। পাশাপাশি ১০ আগস্ট নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডলের ৭ নম্বর গেট পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে নিয়ে আরও বৃহৎ তেরঙ্গা যাত্রার ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিল সে তেরঙ্গা, প্যায়ার সে তেরঙ্গা, হর ঘর তেরঙ্গা’ বার্তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই কর্মসূচির লক্ষ্য দেশপ্রেম ও জাতীয়তাবোধকে আরও শক্তিশালী করা। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকেও আগাম শুভেচ্ছা জানান তিনি।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের