নিজস্ব প্রতিনিধি , বীরভূম - অসাবধানতার কারণে দিন দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনার প্রকোপ। বিভিন্ন সতর্কতা জারি করার পরেও মানুষের মধ্যে সচেতনতার লেশ মাত্র নেই। তবে এবার পথ নিরাপত্তার জন্য নতুন পন্থা নিলো বীরভূম প্রশাসন। সিভিল ভলান্টিয়ার লক্ষণ আঢ্য দোতারা বাজিয়ে বাউল গানের মধ্যে দিয়ে সচেতনতার বার্তা দিলেন গাড়িচালকদের।
সূত্রের খবর , লক্ষণ আঢ্য খয়লাশোল এলাকার সিভিক ভলান্টিয়ার হলেও বর্তমানে কর্মরত তিনি দুবরাজপুর ট্রাফিকে। ছোটবেলা থেকেই বাউল গানের প্রতি তার নেশা, সেই শিল্পীসত্ত্বাকে কাজে লাগিয়েই মানুষের মধ্যে সতর্কতা বার্তা প্রচার করলেন লক্ষণ। গানের মাধ্যমে হেলমেট ব্যবহারের গুরুত্ব, ড্রাইভিং লাইসেন্স সহ কাগজপত্র রাখা, ট্রাফিক আইন মেনে চলার কথা তুলে ধরেন তিনি।
ট্রাফিক ওসি সন্তু ব্যানার্জি জানান, “আমি জানতে পারলাম আমাদের সিভিক ভলান্টিয়ার লক্ষণবাবু বাউল গান করেন। তাই তাঁকে বলেছিলাম পথ নিরাপত্তা নিয়ে একটি গান লিখতে। মাত্র দু’দিনের মধ্যেই সে গান তৈরি করে ফেলেছে। মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে আমরা আগেও নানা উদ্যোগ গ্রহণ করেছি। এবার বাউল গানের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে । দুর্ঘটনার এড়াতে জেলা পুলিশের তরফ থেকে ভবিষ্যতে আরও এমন কর্মসূচী গ্রহণ করা হবে ।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের