নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার কড়া নিন্দা করে যাদবপুরের সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি হওয়া উচিত।

এই ঘটনার পর এলাকায় জনরোষের জেরে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। এ প্রসঙ্গে সায়নী ঘোষ বলেন, মানুষের ক্ষোভ স্বাভাবিক হলেও আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, অপরাধীদের শাস্তি দেওয়ার দায়িত্ব আইন ও প্রশাসনের।

এরপর তিনি জানান, ঘটনার বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও দাবি করেন সায়নী। পাশাপাশি তিনি বলেন, অভিযুক্তদের চিহ্নিত করতে যে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে, তাদের তদন্তের ওপর সকলের আস্থা রাখা উচিত।

শেষে সায়নী ঘোষ বলেন, প্রশাসন ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি সকলকে শান্ত থাকার এবং আইনকে নিজের পথে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের