নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - গত ২৩ সে আগস্ট ভরদুপুরে শিক্ষিকার গলা থেকে ছিনতাই হয় সোনার চেন। অবশেষে মঙ্গলবার বারাসাত পুলিশের তৎপরতায় উদ্ধার হয় সেই চেন। ঘটনায় গ্রেফতার করা হয় মুল ২ অভিযুক্তকে। চেন ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন শিক্ষিকা।
সুত্রের খবর , গত ২৩ সে আগস্ট বারাসাত চৌধুরীপাড়ার ভেতরে একটি স্কুলের সামনে থেকে বেরোনোর সময় শিক্ষিকার গলা থেকে সোনার চেন ছিনতাই করে চম্পট দেয় দুই দুষ্কৃতী। এরপর বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইয়ে ব্যবহৃত বাইক চিহ্নিত হয়। এরপর তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকেই উদ্ধার হয় শিক্ষিকার সোনার চেন। চেন ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আক্রান্ত শিক্ষিকা। তদন্তে জানা যায় , দুই অভিযুক্তের বিরুদ্ধে কলকাতার ফুলবাগান এলাকায় একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
বারাসাত থানার পুলিশ এপ্রসঙ্গে জানান , ''দুটো অজানা ছেলে এসে ওনার গলা থেকে চেন টান মেরে নিয়ে চলে যায়। এরপর উনি আমাদের কাছে এসে অভিযোগ দায়ের করেন। আমরা এরপর তৎপরতার সঙ্গে তদন্তে নামি। তদন্তে সিসিটিভি ফুটেজ থেকে আমরা তথ্য পাই। এরপর অভিযান চালিয়ে মুল ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শিক্ষিকাকে আমরা তার চেন ফিরিয়ে দিয়েছি। এমনকি আমরা আরও তদন্ত করছি এদের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা সে প্রসঙ্গে।''
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের