নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বারাসাত মেডিকেল কলেজে অশান্তি ও অনিয়মের ঘটনাগুলি থামছেই না। নাবালিকা রোগীর শ্লীলতাহানি, জরুরি বিভাগে হয়রানি ও ভ্যাকসিন সংকটের মতো ঘটনার পর এবার উঠল আরও মারাত্মক অভিযোগ। মর্গে মৃতের চোখ চুরির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই নানা বিতর্কে জড়িয়ে আছে বারাসাত মেডিকেল কলেজ। নাবালিকা রোগীকে শ্লীলতাহানির অভিযোগে এক চিকিৎসকের গ্রেফতারি, রোগী পরিষেবায় চরম অব্যবস্থা, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের ঘাটতি এসবের জেরে কলেজের আগের সুপার সুব্রত মন্ডলকে বদল করে নতুন সুপার নিয়োগ করা হয়। ভেবেছিল কর্তৃপক্ষ, পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু বদল আনার পরও উন্নতির কোনও চিহ্ন দেখা যায়নি। বরং আরও ভয়াবহ অভিযোগ সামনে এল।
নতুন অভিযোগ অনুযায়ী, সোমবার এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বারাসাত মেডিকেল কলেজে ভর্তি হন এক যুবক। চিকিৎসার পর চিকিৎসকদের পক্ষ থেকে যুবকটিকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মঙ্গলবার পরিবারের কাছে দেহ তুলে দিলে তারা লক্ষ্য করে যুবকটির একটি চোখ নেই। বিষয়টি সামনে আসতে হাসপাতালের মর্গের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।
পরিবারের অভিযোগ, গতকাল যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন চোখ ছিল কিছু হয়নি। কিন্তু আজ যখন দেহ ফিরিয়ে দিচ্ছে তখন বাঁদিকের একটা চোখ নেই। তাহলে চোখটা গেল কোথায়? হাসপাতালের মধ্যে এভাবে ব্যবসা করা হচ্ছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কেউ এর দায় নিচ্ছে না। যতক্ষণ না দেহ ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত ধর্না চলবে।
যদিও ঘটনা প্রসঙ্গ বারাসাত মেডিকেল কলেজের নতুন সুপার অভিজিৎ সাহা বলেন, 'পরিবারের সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত কমিটি গঠন করে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থেই দেহ আবার রেখে দেওয়া হয়েছে।'
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের