695e4ae6619d4_abhishek balurghat
জানুয়ারী ০৭, ২০২৬ বিকাল ০৫:৩০ IST

বাংলায় কথা বলার অপরাধে বন্দি , মহারাষ্ট্রের জেল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকের বাড়িতে অভিষেক

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - রাজনীতির বাইরে গিয়ে মানবিকতার নজির। কথা দিয়েছিলেন বাড়ি গিয়ে দেখা করবেন আর সেই কথাই রাখলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের জেল থেকে মুক্তি পেয়ে ঘরে ফেরা বাংলার দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌঁছে তাদের পাশে দাঁড়ালেন তিনি।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা অসিত সরকার ও গৌতম বর্মন দুজনেই প্রায় এক বছর পর ফিরেছেন নিজের ঘরে। একমাত্র বাংলায় কথা বলার অপরাধে তাদের বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্রে জেলবন্দি করা হয় বলে অভিযোগ। দীর্ঘ সময় ধরে চরম হেনস্তা, অপমান ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে তাদের। বুধবার তাদের বাড়িতে পৌঁছে প্রায় কুড়ি মিনিট ধরে দুই পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জেলবন্দি জীবনের দুঃসহ অভিজ্ঞতার কথা শুনে কার্যত শিউরে ওঠেন তিনি। অসিত ও গৌতমের দাবি, গ্রেফতারের খবর পেয়ে তারা স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গৌতম বর্মনের স্ত্রী গিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কাছেও। অভিযোগ, তখন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনও সাহায্য মেলেনি। এমনকি জেল থেকে মুক্তির বিনিময়ে দেড় লক্ষ টাকা দাবি করার অভিযোগও ওঠে।

শেষ পর্যন্ত তৃণমূল নেতৃত্বের সহযোগিতাতেই বাড়ি ফিরতে সক্ষম হন তারা। অভিষেক বলেন, ' কীভাবে তাদের হেনস্তা করা হয়েছে। তা আপনারা জানেন। কোনো কথা না শুনে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। দীর্ঘদিন ধরে আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে চেষ্টা করেছিলাম। আমাদের সঙ্গে যোগাযোগ হয় সাড়ে ৩-৪ মাস পর। তারপরেও কয়েক মাস কেটে যায়। ডিসেম্বরের শেষে দেখা হয়। বলেছিলাম ফিরে যান। বাড়ি গিয়ে দেখা করে আসব।'

অভিষেক আরও বলেন, 'পার্টি, পলিটিক্স পরে হবে। আমাদের তো একটা দায়িত্ব আছে। রাজনীতি করতে গিয়ে ১০ কোটি মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়। কার স্বার্থসিদ্ধি হচ্ছে আমি জানি না। মানুষের চোখের জল বিফলে যাবে না। একদিন না একদিন অভিশাপ লাগবেই। বিজেপি মানুষের চোখের জল ফেলে জেতার চেষ্টা করছে আর আমরা মানুষের পাশে থেকে তাদের মন জিতছি এটাই পার্থক্য।'

আরও পড়ুন

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের