নিজস্ব প্রতিনিধি , মালদহ - বাংলায় কথা বলাই হল কাল। বাংলাদেশি সন্দেহে ফের ভিন্নরাজ্যে আক্রান্ত হলে বাংলার পরিযায়ী শ্রমিক। ওড়িশায় কাজ করতে গিয়ে দুষ্কৃতীদের বেধড়ক মারধরের শিকার বৈষ্ণবনগরের যুবক আতিউর রহমান। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শ্রমিকের নাম আতিউর রহমান। বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার শোভাপুর পারদেওনাপুর এলাকায়। জীবিকার তাগিদে তিন বছর ধরে ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করছিলেন তিনি। অভিযোগ, কাজের জায়গায় বাংলায় কথা বলার কারণেই তাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়। এরপর প্রকাশ্যেই কয়েকজন দুষ্কৃতী আতিউরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বেধড়ক মারধর করে। মারের চোটে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আতিউর।
দ্রুত তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পৌঁছতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বৈষ্ণবনগরে আতিউরের পরিবারে। প্রথমে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে আনতে ওড়িশার উদ্দেশ্যে রওনা দিলেও পরে আতিউরের সহকর্মীরাই তাকে মালদহে ফিরিয়ে আনেন। বর্তমানে তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আতিউরের বাবা আমির হোসেন জানান, 'যে ভাবে ছেলেকে মারা হয়েছে, তাতে ভবিষ্যতে সে ঠিকভাবে হাঁটতে পারবে কি না, সেটাই বুঝতে পারছি না।' তিনি ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। ভিন্নরাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের গুরুতর প্রশ্ন তুললো।
উল্লেখ্য, সম্প্রতি ওড়িশায় বাংলা ভাষায় কথা বলার জন্য মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা সামনে আসে। মুখ্যমন্ত্রী নিজেও বিজেপিকে এই ঘটনায় নিশানা করে তীব্র নিন্দা করেন। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে অত্যাচারের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের