নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনা নিশ্চিত করতে বড়সড় নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে ভারতের নির্বাচন কমিশন। রাজ্যে মোট ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটের আগে ধাপে ধাপে এই বাহিনী রাজ্যে পৌঁছবে বলে জানানো হয়েছে। দুই দফার ভোটের জন্য রাজ্যে আসতে চলেছে আরও ১৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনের সময় রাজ্যে মোতায়েন করা হবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী জওয়ানদের পাশাপশি স্টেট আর্মড পুলিশ এবং ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের সদস্যদের। নির্বাচন কমিশনের আবেদনের ভিত্তিতে অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে মোট বাহিনীর সংখ্যা দাঁড়াচ্ছে ২৪০০ কোম্পানি। ইতিমধ্যেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আগামী ৩১ শে মার্চের মধ্যে বাকি অতিরিক্ত ১,৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে রাজ্যে।
২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট পর্যন্ত এই বাহিনী পশ্চিমবঙ্গেই থাকবে বলে জানা গিয়েছে। অর্থাৎ দুই দফার ভোটে এখনও পর্যন্ত ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানা গেছে। প্রথম ধাপে ৩১ মার্চ রাজ্যে আসবে ৩০০ কোম্পানি বাহিনী। এর মধ্যে থাকবে সিআরপিএফের ১২৫ কোম্পানি, বিএসএফের ১০০ কোম্পানি, সিআইএসএফের ২৫ কোম্পানি এবং আইটিবিপি ও এসএসবির ২৫ কোম্পানি করে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের