68b9257780280_IMG_6220
সেপ্টেম্বর ০৪, ২০২৫ দুপুর ১১:০৭ IST

বাংলা ভাষার ওপর আক্রমণ , ইন্দাসে প্রতিবাদ সভা তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - বাংলা ভাষার সম্মান রক্ষার্থে ফের পথে শাসকদল তৃণমূল কংগ্রেস। কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে চলছিল তৃণমূলের ভাষা সন্ত্রাস বিরোধী ধর্ণা আন্দোলন। অভিযোগ, হঠাৎ করেই কোনও বৈধ আইনি নোটিশ ছাড়াই সেই ধর্ণা মঞ্চকে বুলডোজারের সাহায্যে ভেঙে দেয় সেনাবাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

 বাংলা ভাষার সম্মান রক্ষার্থে  তৃণমূল কংগ্রেসের  প্রতিবাদ মিছিল 

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরব হয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদের ডাক দেন। দলনেত্রীর সেই নির্দেশে সাড়া দিয়ে বুধবার বাঁকুড়ার ইন্দাস ব্লকেও প্রতিবাদে ফেটে পড়ে তৃণমূল। ব্লকের দলীয় কার্যালয় থেকে সুপার মার্কেট পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। হাতে ব্যানার পোস্টার, স্লোগানে মুখরিত মিছিল শেষ হয় এক পথসভায়। সেখানে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানান ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ।

ঘটনা প্রসঙ্গে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ জানান, “ আজ বাংলার মাটিতে বাংলার ভাষার সম্মান রক্ষার লড়াই চলছে। কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। অথচ বিনা নোটিশে সেই ধর্ণা মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী। দেশের সেনাবাহিনীকে আমরা সম্মান করি, তাঁরা আমাদের গর্ব। কিন্তু বিজেপি রাজনৈতিক স্বার্থে তাঁদের নামকে ব্যবহার করছে। এটা বাংলার মানুষ কোনওদিন মেনে নেবে না।

ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ 

বুলডোজারের নামে মানুষকে ভয় দেখিয়ে গণতন্ত্র কায়েম করা যায় না। যত বাধা আসুক না কেন, বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। বিজেপির স্বপ্ন বাংলার মাটিতে কোনওদিন সফল হবে না।"

অন্যদিকে তৃণমূলের এই আক্রমণের পাল্টা জবাব দেয় বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস কটাক্ষ করে বলেন, “তৃণমূল কংগ্রেস আজ যা বলছে, তা আসলে নিজেদের দুর্নীতি ঢাকার চেষ্টা। বাংলার মানুষ সব দেখছে। বুলডোজার সরকার বাংলায় অবশ্যই প্রতিষ্ঠিত হবে, তবে সেটা হবে তৃণমূলের দুর্নীতিবাজ নেতাদের বুলডোজ করার জন্য।

বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস

যেভাবে একের পর এক দুর্নীতি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, সিন্ডিকেটরাজে সাধারণ মানুষ ভুক্তভোগী, তার জবাব মানুষ এবার ভোটে দেবে। বিজেপি মানুষের পাশে আছে, বাংলার উন্নয়নের জন্য আছে। বাংলার মানুষই এবার দুর্নীতি আর অত্যাচারের বিরুদ্ধে বুলডোজার চালাবে। আসন্ন নির্বাচনে বাংলার জনগণ তৃণমূলকে উপযুক্ত জবাব দেবে।"

আরও পড়ুন

জঙ্গলপথে হঠাৎ নিয়ন্ত্রণহীন গাড়ি, গাছে ধাক্কায় প্রাণ গেল মহিলার
আগস্ট ২৬, ২০২৬

জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩

সাতগাছিয়ায় তৃণমূল নেতার উপর নৃশংস হামলা! অভিষেকের পোস্টে কাঠগড়ায় বিজেপি
আগস্ট ২৬, ২০২৬

জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি

কর্মী পুনর্বহালকে ঘিরে নদীয়ার গ্যাস গোডাউনে বিজেপি-মালিক সংঘর্ষ , রক্তাক্ত মণ্ডল সহ-সভাপতি
আগস্ট ২৬, ২০২৬

তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ

 

আবর্জনার স্তূপে শত শত আধার কার্ড ! আলিপুরদুয়ারে তদন্তে সিআইডি
আগস্ট ২৬, ২০২৬

জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের