নিজস্ব প্রতিনিধি , লখনউ - অ্যাপ বাইক পরিষেবা র্যাপিডোর এক চালকের বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, গন্তব্যে যাওয়ার জন্য বাইকে ওঠার পর থেকেই ওই যাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করেন চালক। বারবার বাধা দেওয়া সত্ত্বেও চালক নিজের আচরণ বন্ধ করেননি বলে অভিযোগ। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, বাইকের পিছনে বসেই পুরো ঘটনার কিছুটা ভিডিও করেন ওই যাত্রী। ভিডিওতে দেখা যায়, বাইক চালানোর সময় চালক বারবার যাত্রীর পা ও উরুতে হাত দিচ্ছেন। যাত্রী তাকে বাধা দেন এবং হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, তাতেও চালক থামেননি এবং যাত্রাপথে বারবার একই ধরনের আচরণ করতে থাকেন।
পরে ওই যাত্রী নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। একই সঙ্গে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। বিষয়টি র্যাপিডো কর্তৃপক্ষের নজরে আসতেই সংস্থার তরফে ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। তার কাছে রাইড সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়। পাশাপাশি ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
র্যাপিডোর তরফে জানানো হয়েছে, অভিযুক্ত চালককে সংস্থা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনওভাবেই আপস করা হবে না বলেও বার্তা দেওয়া হয়েছে। এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ওই যাত্রী। তবে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তাদের প্রশ্ন, এর আগে ওই চালকের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ উঠেছিল কি না, কিংবা আরও কোনও যাত্রী এমন পরিস্থিতির শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের