নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শীত বাড়তেই বিভিন্ন গ্রামীণ এলাকায় বেড়েছে চোরের তান্ডব। বনগাঁর একাধিক এলাকার পর এবার দত্তপুকুরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এই চুরির ঘটনায় খোয়া গেছে লক্ষাধিক টাকার সোনার গয়না সহ নগদ টাকা। গোটা ঘটনার তদন্তে নেমেছে দত্তপুকুর থানার পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার গভীর রাতে কদম্বগাছির মাম্পি বর ও তার পরিবারের বাকি সদস্যরা বাড়িতেই ছিলেন। সেই সময় গভীর রাতে দুষ্কৃতীরা কৌশলে বাড়ির ভিতরে ঢুকে চুরি করে। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছির পূর্বেছাপুর এলাকায় সাত নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। ফোন থেকে শুরু করে ৮০ হাজার টাকা সহ সোনা গয়না চুরি গেছে এদিন। সকালে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পারলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
চুরির প্রসঙ্গে বাড়ির গৃহকর্ত্রী সবিতা বর জানান,' সকাল সাড়ে পাঁচটা তে উঠেছি হঠাৎ ছেলে পাশের ঘর থেকে চিৎকার করছে। তারপর আমি ছুটে নিজের ঘরে এসে দেখি আলমারি খোলা জিনিসপত্র অগোছালো। তখন বুঝতে পারি আমাদের সব চুরি হয়ে গেছে কিছুই নেই। অভাবের সময় অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছিলাম সেগুলো তো চুরি হয়েছে সঙ্গে কিছু সোনার জিনিস ছিল সেগুলোও চুরি গেছে'।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের