নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেশের প্রথম ডিজিটাল জনগণনা প্রক্রিয়ায় এবার মানুষ নিজেই অনলাইনে তথ্য জমা দিতে পারবেন। স্ব-গণনা ব্যবস্থার মাধ্যমে বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে ফর্ম পূরণ করা যাবে। এই প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের বিভিন্ন তথ্য দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর একটি বিশেষ Self Enumeration ID (SEID) পাওয়া যাবে। যা পরে তথ্য যাচাইয়ের সময় কাজে লাগবে।
জনগণনার ফর্মে মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হতে পারে। বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে হবে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে। তাই সাধারণ মানুষের জন্য প্রক্রিয়াটি সহজ রাখা হয়েছে। ফর্ম ফিলাপের আগে পরিচয়পত্র, পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য কাছে রাখলে কাজ দ্রুত সম্পন্ন হবে। এক্ষেত্রে ভুল তথ্য জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।

স্ব-গণনার জন্য নাগরিকদের সরকারি নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিয়ম মেনে আবেদন করতে হবে। প্রথমে নিজের পরিচয় যাচাই করে পরিবারের তথ্য একে একে জমা দিতে হবে। সব তথ্য পূরণ হয়ে গেলে ফর্ম সাবমিট করার পর একটি Self Enumeration ID তৈরি হবে। পরে জনগণনা কর্মীরা বাড়িতে এলে ওই আইডি দেখিয়ে তথ্য যাচাই করা যাবে।
বাড়ি বসে জনগণনা ফর্ম পূরণের পদ্ধতি -
১. প্রথমে Census এর সরকারি ওয়েবসাইট censusindia.gov.in এ যেতে হবে। সেখানে Self Enumeration বা স্ব-গণনার অপশন খুঁজে নিয়ে প্রক্রিয়া শুরু করতে হবে।
২. মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন বা রেজিস্ট্রেশন করতে হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই ফর্ম পূরণের পরবর্তী ধাপে যাওয়া যাবে।
৩. পরিবারের সদস্য সংখ্যা, নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা আর অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিখতে হবে।
৪. ফর্মে থাকা ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেখানে বিকল্প দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক তথ্য নির্বাচন করতে হবে।
৫. সব তথ্য পূরণ করার পর একবার পুরো ফর্ম দেখে নিতে হবে। কোনও ভুল থাকলে সংশোধন করে তারপর Submit করতে হবে।
৬. ফর্ম জমা হওয়ার পর পাওয়া Self Enumeration ID (SEID) লিখে রাখতে হবে বা সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে বাড়িতে আসা জনগণনা কর্মীকে এই নম্বর দেখাতে হতে পারে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের