নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ডাকঘর মোড় সংলগ্ন কে সি দাস রোডে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে একাধিক ঘরের তালা ভেঙে মূল্যবান সামগ্রী উধাও করেছে দুষ্কৃতীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে কর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , বাড়িটি দীর্ঘদিন ফাঁকা ছিল। এই সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে ভিতরে ঢোকে। প্রধান দরজার তালা ভাঙার পর তারা একে একে তিনটি ঘরের দরজা খুলে উলটপালট চালায়। আলমারি, ড্রয়ার, বাক্স, সব খুলে তছনছ করে রেখে যায় চোরেরা। মেঝেজুড়ে ছড়িয়ে ছিল জামাকাপড়, নথিপত্র ও বাসনপত্র। কাঁসার সামগ্রী, গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ প্রায় দশ হাজার টাকা নগদ খোয়া গেছে।

ঘটনা প্রসঙ্গে আত্মীয় অনামিকা বোস জানান,'এটা আমার মামা শ্বশুরবাড়ি। উনি অসুস্থ থাকার কারণে আমাদের সঙ্গেই আছেন। তাই অনেকদিন বাড়িটি ফাঁকা ছিল। সকালে এখানে এসে দেখি তছনছ হয়ে আছে চারদিকে। বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানাই। কিন্তু ঠিক কোন সময়ে এই কাণ্ড ঘটেছে তা আমাদের জানা নেই।”
এলাকাবাসীদের অভিযোগ , 'রাতে এই এলাকা সম্পূর্ণ নির্জন হয়ে পড়ে। টহল গাড়ি খুব কমই চোখে পড়ে। এই ঘটনায় আমরা আতঙ্কে আছি। পুলিশ যদি নজরদারি না বাড়ায়, ভবিষ্যতে আরও বিপদ ঘটতে পারে। তাই রাতের নিরাপত্তা আরও সুরক্ষিত করা হোক'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের