নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার অবসান। SIR প্রক্রিয়া শেষ করে শনিবার প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। নানা জটিলতা ও অভিযোগের আবহে নিজেদের নাম তালিকায় আছে কিনা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্যের একাধিক নাগরিক। তালিকা প্রকাশের আগের দিন গুরুত্বপূর্ণ তথ্য জানাল নির্বাচন কমিশন।
শুক্রবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুরে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। প্রাথমিক হিসেব অনুযায়ী চূড়ান্ত তালিকা থেকে আপাতত ৫ থেকে ৬ লক্ষ নাম বাদ পড়তে পারে। যদিও কমিশনের বক্তব্য, পরবর্তী সময়ে সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে ধাপে ধাপে এই নামগুলির কিছু অংশ যুক্ত হতে পারে। মীমাংসিত, অমীংসিত, বাতিল তিনটে ভাগে বেরোবে নাম। অমীমাংসিত হিসাবে তালিকায় থাকবে ৬০ লক্ষের নাম। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, শনিবার প্রকাশিত হওয়া তালিকায় থাকবে ৭ কোটি ৮০ লক্ষের নাম।
নাগরিকেরা কমিশনের অফিসিয়াল অ্যাপ এবং ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন। রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভের মাধ্যমে তালিকা সরবরাহ করা হবে। তবে এখনই বিএলওদের কাছে তালিকা পাওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কমিশন। তবে বিডিও ও এসডিও অফিসে তালিকা টাঙানো হবে। পাশপাশি, জেলাশাসকের কার্যালয়েও চূড়ান্ত তালিকা রাখা হবে। ইতিমধ্যেই তালিকা ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের