নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে এবার সামনে এল নতুন বিস্ফোরক প্রশ্ন। প্রাক্তন মন্ত্রী তথা পাঁচবারের বিধায়কের মৃত্যুর নেপথ্যে কি তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের টেন্ডার ঘিরে কোনও চাপ বা হুমকি কাজ করেছিল? এই আশঙ্কাতেই এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন আসল তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঘটনার নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি।
রবিবার সকালে রামপুরহাটে দলীয় কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই তার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠিও উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা সামনে এলেও, কেন এমন চরম সিদ্ধান্ত তার উত্তর এখনও অধরা। এই পরিস্থিতিতেই সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বেশ কিছু অপ্রিয় প্রশ্ন সামনে এনেছে। বিশেষ করে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের টেন্ডার ঘিরে কোনও ধরনের চাপ বা হুমকি দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
চিঠিতে ঋতব্রত লিখেছেন, 'টিআরডিএর টেন্ডার নিয়ে ওনাকে কোনও হুমকির মুখে পড়তে হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা দরকার।' পাশাপাশি, তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ-সহ অন্যান্য উন্নয়ন পর্ষদের কাজ নিয়েও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। শুধু টেন্ডার নয়, আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে হেনস্তার অভিযোগও চিঠিতে তুলে ধরেছেন ঋতব্রত। তার আশঙ্কা, সেই হেনস্তা বা কোনও পরোক্ষ চাপ প্রাক্তন মন্ত্রীর মানসিক অবস্থার উপর প্রভাব ফেলেছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের