নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক - গত ৩ জানুয়ারি ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ একাধিক জায়গায় বোমাবর্ষণ করে মার্কিন সেনা। বেডরুমে ঢুকে সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন সেনা। জেল থেকে ভেনেজুয়েলাবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন মাদুরো। মাদুরোর বার্তা প্রকাশ্যে এনেছেন তাঁর ছেলে মাদুরো গুয়েরা।
ভেনেজুয়েলার শাসকদল ‘ইউনাইটেড সোশালিস্ট পার্টি’। নিজের দলের নেতা ও ভেনেজুয়েলাবাসীর উদ্দেশ্যে নিকোলাস মাদুরো বলেন, “আমরা ঠিকঠাক আছি। শান্ত আছি। আমি একজন যোদ্ধা। আপনারা আমাদের রাজপথে দেখতে পাবেন। জনগণের পাশেই মর্যাদার পতাকা ওড়াতে দেখবেন আমাদের। ওরা আমাদের দুর্বল হিসেবে দেখতে চায়। কিন্তু আমরা কোনওরকম দুর্বলতা দেখাব না।“
তিনি আরও বলেন, “যা ঘটেছে তা আমার জন্য অত্যন্ত কষ্টের, ভীষণ রাগ হচ্ছে। কিন্তু আমি আমার মায়ের নামে প্রতিজ্ঞা করে বলছি, ওরা জিততে পারবে না।“ নিউ ইয়র্কের কুখ্যাত ব্রুকলিন জেলে পাঠানো হয়েছে মাদুরোকে। তাঁর বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, “ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য থাকাকালীন ভেনেজ়ুয়েলার আইনকে ব্যবহার করে টন টন কোকেন পাচার করেছেন। বিদেশ দফতরের মন্ত্রী থাকার সময়ে মাদক পাচারকারীদের হাতে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তুলে দেওয়া এবং অবৈধ ভাবে যারা টাকা পাচার করত, তাদের বিমানে চাপিয়ে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করেছেন।”
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের