নিজস্ব প্রতিনিধি , হুগলি - ২৬’-এর বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত হচ্ছে রাজ্যের রাজনীতি। এর মধ্যেই বলাগড় কেন্দ্রের শাসক বিধায়ক মনোরঞ্জন বেপারীর ফেসবুক পোস্টে করা বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
সূত্রের খবর, বলাগড়ের বিধায়ক মনোরঞ্জনবাবু তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ““আমি চোর নই, আমি বালি মাফিয়া নই, গরু পাচারের সঙ্গেও আমার কোনো যোগাযোগ নেই।'' তাঁর দাবি, রাজনৈতিক জীবনে তিনি সবসময় সৎ থেকেছেন। সাধারণ মানুষকে তিনি কেবল পরিষেবা দিয়ে এসেছেন।তবে তাঁর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বলাগড় আসনে প্রার্থী বাছাই নিয়ে দলের ভেতরে অস্বস্তি বাড়ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় “বিদ্রোহী প্রচার” শুরু হয়েছে, যেখানে মনোরঞ্জনবাবুকে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করার গুঞ্জন শোনা যাচ্ছে।
কেন্দ্রীয় শাসক বিধায়কের ওই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা আরো তীব্র হয়। মনোরঞ্জনবাবু ইঙ্গিত দেন, তাঁর সততা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবেনা। তবে প্রতিদ্বন্দ্বীরা তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। রাজ্যের রাজনীতিতেও এখন একপ্রকার “টাইট ফাইট” শুরু হয়েছে। ২০২৬ এর বিধানসভা ভোট যত ঘনিয়ে আসছে, ততই শাসক আর বিরোধী শিবিরে চাপানউতোর বাড়ছে। এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ দুই পক্ষই। তাই বলাগড়ের মতো গুরুত্বপূর্ণ আসনে নজরও বাড়ছে সাধারণ মানুষের। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মনোরঞ্জন বেপারীর এই বক্তব্য শুধু নিজের অবস্থান স্পষ্ট করার জন্য নয়, বরং দলের ভেতরে কিছু সংকেতও দিচ্ছে। প্রার্থী তালিকা ঘোষণার আগে প্রকাশ্যে এমন প্রতিক্রিয়া বড় ধরণের রাজনৈতিক বার্তাকেই আহ্বান করছে বলে মনে করছে পর্যবেক্ষকেরা।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের