নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের নৃশংস যেন হামলা থামার নামই নিচ্ছে না। এবার ম্যাসাচুসেট্সের বস্টনের ব্যস্ত রাস্তায় এক বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। পুলিশের পালটা গুলিতে জখম অবস্থায় ধরা পড়ে অভিযুক্ত আততায়ী। সাম্প্রতিক সময়ে লুইজ়িয়ানার ঘটনার রেশ কাটতে না কাটতেই বস্টনের এই হামলা আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা ও আগ্নেয়াস্ত্র আইন নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্রের খবর, বস্টনের বাসিন্দা ৪৬ বছর বয়সি টেলর ব্রাউন হঠাৎই স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে রাস্তায় তাণ্ডব শুরু করেন। পথচলতি একের পর এক গাড়ি লক্ষ্য করে তিনি অন্তত ৬০ রাউন্ডেরও বেশি গুলি চালিয়েছেন। হামলার তীব্রতায় অন্তত এক ডজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও কাঁচ ভেঙে গুলি ভিতরে ঢুকে গিয়েছে। এমনকি পুলিশের একটি টহলদারি ভ্যানও তার নিশানায় ছিল। এর ফলে আহত হন ২ জন।
পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে প্রাণভয়ে চালকরা গাড়ি ফেলেই দৌড়াতে শুরু করেন, অনেকে আবার গাড়ির তলায় লুকিয়ে আত্মরক্ষা করেন। অভিযুক্ত ব্রাউন বর্তমানে পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার মামলা রুজু করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে ব্রাউনের কোনো ব্যক্তিগত শত্রুতা বা যোগসূত্র পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এ নিয়ে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যারিয়ান রায়ান এক সাক্ষাৎকারে জানান, ‘এই ধরণের নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বস্টনের রাস্তায় সাধারণ মানুষ নিরাপদ নয়, এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। আততায়ী ব্রাউন যে পরিমাণ গুলি চালিয়েছে, তাতে প্রাণহানি আরও বাড়তে পারত। অভিযুক্ত বর্তমানে আদালতে হাজির হওয়ার মতো শারীরিক অবস্থায় নেই। তবে আমরা তার বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ নিশ্চিত করব। এই উন্মত্ততা বন্ধ করতে আমাদের আরও সচেতন হওয়া জরুরি'।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের