নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা ঘিরে ফের বিতর্ক তুঙ্গে। খসড়ায় ‘মৃত’ ভোটারের তালিকায় উঠে এল খোদ তৃণমূল কংগ্রেসের এক নির্বাচিত জনপ্রতিনিধির নাম। বিষয়টি সামনে আসতেই অভিনব প্রতিবাদে শ্মশানে গিয়ে ক্ষোভ উগরে দিলেন ডানকুনির ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। এই ঘটনায় খসড়া ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে উঠছে প্রশ্ন।
পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালেই নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। সেখানে রাজ্যজুড়ে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। যার মধ্যে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ও ডুপ্লিকেট ভোটারের নাম রয়েছে। তালিকা প্রকাশের পর থেকেই নানা অসঙ্গতির অভিযোগ উঠতে শুরু করে। এরই মধ্যে দেখা যায়, ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দের নাম ‘মৃত’ ভোটারের তালিকায় রয়েছে। খসড়া তালিকায় নিজের নাম খুঁজে পেয়ে কার্যত হতবাক হয়ে যান তিনি। ক্ষোভে ফেটে পড়ে অনুগামীদের সঙ্গে নিয়ে তিনি স্থানীয় একটি শ্মশানে গিয়ে প্রতিবাদ জানান।
এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে সূর্য দে বলেন, 'কমিশন যদি আমাকে মৃত দেখায়, তাহলে এখানেই এসে আমাকে পুড়িয়ে দিক।' তার বক্তব্যে স্পষ্ট ক্ষোভ ও হতাশা। তিনি আরও বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গেই যদি এমন ভুল হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে, তা সহজেই অনুমান করা যায়। বৈধ ভোটারের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা