নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - আলোর উৎসবের আনন্দে মেতে উঠেছে দেশজুড়ে মানুষ। কিন্তু সেই আনন্দের মাঝেই নেমে এলো চরম শোকের ছায়া। জয়পুর ব্লকে ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক ভাই। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে জয়পুর ব্লকের কুচিয়াপোল বাজার এলাকায়। মৃতদের নাম শিবু সর্দার বয়স ২১ বছর ও দেবাশীষ সর্দার ২৪ বছর। দুজনেরই বাড়ি জয়পুরের বেনাচাপড়া গ্রামে। তারা সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই ছিলেন। সোমবার সকালে দুজনে মোটরবাইক নিয়ে কুচিয়াপোল বাজারে নিজেদের কাজে গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে কুচিয়াকোল সংলগ্ন এলাকায় এসে হঠাৎই বাইকের নিয়ন্ত্রণ হারায় শিবু।
নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সজোরে রাস্তার ধারে থাকা শালগাছে ধাক্কা মারতেই দুজনেই ছিটকে পড়েন। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তারা। স্থানীয়রা ছুটে এসে দুজনকে উদ্ধার করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক শিবু সর্দারের। গুরুতর জখম অবস্থায় দেবাশীষ সর্দারকে দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের