নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - দীপাবলী সহ বিজয়া দশমীর শুভ মুহূর্তে রাজ্যের বাণিজ্য মহলে মিলল সৌহার্দ্য ও ঐক্যের এক অনন্য আবহ। কনফেডারেশন অব অল বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় “বিজয়া ও দীপাবলী সম্মেলন – ২০২৫”। যেখানে উপস্থিত থেকে নিজের অনুভূতি ব্যক্ত করলেন দীঘা - শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।
সূত্রের খবর , এই সম্মেলন সম্পর্কে সভাপতি জানান , বিশ্বের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দীপাবলী এবং বাঙালির হৃদয়ের সবচেয়ে আপন উৎসব বিজয়া দশমী। এই সম্মেলন শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাতের মঞ্চ নয় , বরং সমগ্র রাজ্যের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ , সৌহার্দ্য সহ ঐক্যের বন্ধনকে মজবুত করার এক অপূর্ব উদ্যোগ। বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ীবন্ধুদের সঙ্গে মতবিনিময় এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে ভবিষ্যতের পথ চলার অনুপ্রেরণা মিলেছে বলেও তিনি জানান।
আয়োজকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন , “এই আন্তরিক , সুসংগঠিত ও হৃদয়গ্রাহী সম্মেলন আমাদের ব্যবসায়ী সমাজকে আরও ঐক্যবদ্ধ করে তুলবে। ব্যবসায়ীদের এই সম্মিলিত প্ল্যাটফর্ম রাজ্যের আর্থ - সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের