নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - আইসিআইসিআই ব্যাঙ্কের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ! ব্যাঙ্কের ওপর আস্থা রেখে যাঁরা সোনা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন, তাঁদের সোনা নাকি বিক্রি করে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ, এমনই অভিযোগে ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ।

সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সুতির অরঙ্গাবাদ এলাকায় অবস্থিত আইসিআইসি ব্যাঙ্কের। অভিযোগকারীর নাম সাহিল আলম। তাঁর দাবি, ২০২১ সালে তাঁর বাবা আইসিআইসিআই ব্যাঙ্কে দুইটি সোনার ঘড়ি জমা দিয়ে নেন ৫০ হাজার টাকার ঋণ। সেই সময় সোনার মোট বাজারমূল্য ছিল প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা। শুধু তাই নয়, সুদের টাকা হিসেবেও দুই দফায় মোট ২৮ হাজার টাকা পরিশোধ করেন তাঁরা। কিন্তু পরবর্তীতে সোনা ফেরত নিতে ব্যাঙ্কে গেলে, ব্যাঙ্কের ম্যানেজার চমকে দেওয়া তথ্য দেন - “আপনার সোনা বিক্রি হয়ে গেছে।”

বিস্মিত সাহিল আলম প্রশ্ন তোলেন, “আমাদের কোনো নোটিশ বা পূর্বজানানো ছাড়াই কীভাবে আমাদের সোনা বিক্রি করা হলো?” তাঁর অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী ঋণ পরিশোধের সময়সীমা শেষ হলে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে কাস্টমারকে লিখিতভাবে জানাতে হয় এবং সোনা বিক্রির আগে নোটিশ দেওয়া বাধ্যতামূলক। কিন্তু তাঁদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি।
ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ এখানেই থামছে না। সাহিলের দাবি, ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে শাসানো হয়, এমনকি মারধরের হুমকিও দেওয়া হয়। ম্যানেজার নাকি বলেন, “ভালো চাও, তাহলে এখান থেকে চলে যাও, নাহলে এখান থেকে বের হতে পারবে না।” গত এক মাস ধরে একাধিকবার ব্যাঙ্কে ঘুরেও কোনো সমাধান মেলেনি বলে দাবি করেন তিনি।

সাহিলের অভিযোগ, শুধু তাঁর নয়! এই শাখায় একাধিক গ্রাহকের সঙ্গেও এমন প্রতারণা ঘটছে। তাঁর বক্তব্য, “আমরা আইনগত পথে হাঁটব এবং ন্যায়বিচার চাই। সাধারণ মানুষকে সতর্ক করছি, সোনা রেখে লোন নেওয়ার আগে ভালো করে যাচাই করুন, কারণ এখানে চিটিংবাজি চলছে।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের