নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ - অনলাইন গেমে প্রায় ৩ লক্ষ টাকা হারানোর পর সেই টাকা জোগাড় করতে নিজের অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠল একাদশ শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। AI-এর সাহায্যে নিজের রক্তাক্ত ছবি তৈরি করে বাবার কাছে পাঠিয়েছিল ১৬ বছরের ওই কিশোর। ঘটনাটি উত্তরপ্রদেশের গোরখপুরের।
পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লির এক কিশোরীর সঙ্গে যোগাযোগ ছিল ওই ছাত্রের। অভিযোগ, দুজনে মিলে অপহরণের ভুয়ো ছবি তৈরি করে কিশোরের বাবাকে WhatsApp-এ পাঠায়। প্রথমে ১ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হলেও পরে তা বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়। টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।এরপর পুলিশের দ্বারস্থ হন কিশোরের বাবা। মোবাইলের অবস্থান ট্র্যাক করে গভীর রাতে শিকারিগঞ্জের একটি এলাকায় পৌঁছয় পুলিশ। রাত প্রায় ২টো নাগাদ ১ বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই কিশোরকে। জেরায় নিজের অপহরণের পুরো ঘটনাটি সাজানোর কথা স্বীকার করে সে।
পুলিশের দাবি, অনলাইন গেমে টাকা হারানোর পর বন্ধু, পরিচিতদের কাছ থেকে ধার নিয়েছিল ওই ছাত্র। সেই টাকা ফেরত দেওয়ার চাপ বাড়তেই পরিবারের কাছ থেকে টাকা আদায়ের জন্য এমন পরিকল্পনা করে সে। ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের