নিজস্ব প্রতিনিধি , হুগলী - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI হচ্ছে বর্তমানে তথ্য প্রযুক্তির এক উন্নত মাধ্যম। আর এই AI কে ব্যবহার করে মহিলাদের ছবি বিকৃত করার অভিযোগ উঠলো কানাইপুরে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে প্রকাশ্যে জুতোপেটা করে স্থানীয় একদল যুবতী। অভিযুক্তের ল্যাপটপ থেকে উদ্ধার হয়েছে একাধিক আপত্তিকর কনটেন্ট ও আধার কার্ডের ছবি।
কোন্নগর কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড এলাকায় একটি মুদিখানা ও জেরক্স দোকান চালায় প্রান্ত রায় নামে অভিযুক্ত যুবক। অভিযোগ, দোকানে যারা জেরক্স কিংবা অন্য কাজে আসতেন, তাদের ছবি গোপনে রেখে দিত সে। পরে AI প্রযুক্তি ব্যবহার করে সেই ছবি দিয়ে আপত্তিকর কনটেন্ট তৈরি করা হত। অভিযুক্ত প্রান্তের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে একাধিক নকল অ্যাকাউন্ট রয়েছে। সেখান থেকেই ছড়াত এই বিকৃত ছবি ও ভিডিও। অষ্ট থেকে আশি সমস্ত মহিলাই ছিল তার লক্ষ্যে।
প্রান্তের এক পূর্ব পরিচিত সহপাঠী সোশ্যাল মিডিয়ায় এইসব আপত্তিকর কনটেন্ট দেখতে পান। এরপরেই বিষয়টি সকলের সামনে প্রকাশ্যে আসে। রবিবার এলাকায় ফেরার পর প্রান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন কয়েকজন যুবতী। তারা দোকান থেকে তাকে টেনে বের করে প্রকাশ্যে জুতোপেটা করতে করতে নিয়ে যান কানাইপুর পুলিশ ফাঁড়িতে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বাড়ে।
স্থানীয় এক যুবতী জানান, 'প্রান্ত আমাদের সঙ্গে টিউশন ব্যাচে পড়তো। সেখান থেকেই পরিচয়, ওরা প্রায় ৯-১০ বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছে। কয়েকদিন আগে আমরা দার্জিলিং যাই সেখানে প্রান্ত আমাদের এক বান্ধবীর পিছন দিক থেকে ভিডিও বানিয়েছিল। পরে ওর ফোন থেকে দেখা যায় এরকম একাধিক মেয়ের নানা রকম বাজে ছবি ভিডিও রয়েছে। বাচ্চা থেকে বয়স্ক মহিলাদের ছবি AI দিয়ে বানিয়েছে।'
ঘটনা প্রসঙ্গ স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তী বলেন, ' ছেলেটি ১০ বছরের বাচ্চা থেকে ৮০ বছরের বয়স্ক কাউকেই ছাড়েনি। ছেলেটার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে বলেই খবর পাচ্ছি। অসংখ্য মেয়ের ছবি তুলে এভাবে বিকৃত করেছে। পুলিশ প্রশাসনকে বলবো যতটা দ্রুত সম্ভব এর একটা ব্যবস্থা করতে। কারণ এর সঙ্গে অনেক মেয়ে জড়িত আছে।'
বহু মহিলা পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয়ে কঠোর শাস্তির দাবি জানান। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুধু তাই নয়, তার ট্যাব, ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইস থেকে বহু আধার কার্ডের ছবি ও সন্দেহজনক ফাইলও উদ্ধার করেছে পুলিশ।
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের