নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এবার কৃত্রিম বুদ্ধিমত্তার ফাঁদে পড়লেন বিশ্বকাপজয়ী প্রতিকা রাওয়াল। অনুমতি না নিয়েই তার ছবি বিকৃত করার অভিযোগ উঠেছে এলন মাস্কের AI সংস্থা গ্রকের বিরুদ্ধে। প্রকাশ্যে সেই সংস্থাকে হুশিয়ারি দিলেন প্রতিকা। প্রতিকার পোস্টের জবাবও দিয়েছে সেই সংস্থা।
সম্প্রতি AI দ্বারা এডিট করা প্রতিকার বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর প্রতিকা রাওয়াল নামের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লেখা হয় , "অনুমতি ছাড়া আমার ছবি কেউ যেন এডিট না করতে পারে। যারা এর আগে সেই কাজ করে পোস্ট করেছে বা ভবিষ্যতে আমি যা পোস্ট করব, তা আমার অনুমতি নিয়ে হয়নি। যদি কোনও তৃতীয়পক্ষ আমার কোনও ছবি এডিট করতে চায়, তাহলে সেই অনুরোধ যেন অগ্রাহ্য করা হয়। ধন্যবাদ।"
প্রতিকার পোস্টের উত্তরে এলন মাস্কের সংস্থা জানিয়েছে , "আমরা সবটা বুঝতে পারছি। আপনার গোপনীয়তাকে সম্মান করি। অনুমতি ছাড়া আপনার আর কোনও ছবি এডিট করা যাবে না। যদি কোনও অনুরোধ আসে, তা খারিজ করা হবে।"
যদিও অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, আদৌ এই অ্যাকাউন্টটা প্রতীকার নিজের কিনা। কারণ , ওই অ্যাকাউন্টেই প্রতীকার এডিট করা ‘ফেক’ ছবি পোস্ট করা হয়েছে। এছাড়া ফলোয়ার সংখ্যাও যথেষ্ট নয়। যদিও অ্যাকাউন্টটি ভেরিফায়েড। তবে প্রতিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে এক্স হ্যান্ডলের পার্থক্য অনেকের চোখে পড়েছে।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের