নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ইরানে মারণ হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডেডলাইন পেরোনোর আগেই ইরানের ওপর আক্রমণ সানিয়েছে আমেরিকা। ইরানকে পুরোপুরি ম্যাপ থেকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্পের হুমকির পর এবার ইরানে থাকা ভারতীয়দের সতর্কবার্তা দিল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , "ইরানে থাকা ভারতীয় নাগরিকদের আগামী ৪৮ ঘণ্টা যেখানে আছেন সেখানেই থাকতে হবে। বৈদ্যুতিক ও সামরিক স্থাপনা ও বহুতল ভবনের উপরের তলা এড়িয়ে চলতে হবে। ঘরের ভিতরে থাকতে হবে। যেকোনও যাত্রার আগে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে।"
উল্লেখ্য , ইরানকে পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন , "একটা গোটা সভ্য আজ রাতেই ধ্বংস হয়ে যাবে। যা আর ফেরানো যাবে না। আমি এটা ঘটাতে চাই না। কিন্তু এটা সম্ভবত ঘটতে চলেছে। বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত রচিত হতে চলেছে।" সেই সঙ্গেই তার প্রার্থনা , "ইরানের মহান জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন।"
হুমকির আগেই যদিও ইরানে হামলা শুরু করেছে আমেরিকা। ইজরায়েলের সঙ্গে মিশে ইরানের লোকালয়ে হামলা চালানো শুরু করেছে আমেরিকা। মৃত্যু হয়েছে ১৮ জন শিশুর। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে গ্যাস সঙ্কটে পড়লেও হরমুজ থেকে ইতিমধ্যেই ভারতে এসেছে একগুচ্ছ জাহাজ। আরও কয়েকটি জাহাজ আটকে রয়েছে। তবে সেগুলিও ছেড়ে দেওয়া হবে। বন্ধু ভারতের জন্য হরমুজ সবসময় খোলা বলেই জানানো হয়েছে সেদেশের তরফে। এই হামলায় ভারতের মধ্যস্থতাকারী হওয়ার কথা থাকলেও পরে তা জল্পনাই থেকে যায়।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের