নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিপর্যয় পুরোপুরি কাটিয়ে না উঠতেই ফের বর্ষণের মুখোমুখি হতে চলেছে উত্তরবঙ্গ। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।পাশাপাশি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে গরমের দাপট অব্যাহত থাকবে।
সূত্রের খবর, গতকাল থেকেই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী একদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি প্রভৃতি পার্বত্য ও সংলগ্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করা হয়েছে। অপরদিকে, এখনই ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পাচ্ছে না শহরবাসী। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি হতে পারে। রোদের পাশাপশি বজ্রবিদ্যুতের ঝলকানিও দেখা যেতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে, বিশেষ করে ১৪ আগস্ট থেকে, বঙ্গোপসাগরের ওডিশা উপকূলের নিকটে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাজ্যে কিছুদিন বিরতি নিয়ে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে মৎস্যজীবীদের জন্য আগাম সতর্কতাও জারি করা হয়েছে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের