নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে লোকশিল্পীদের সম্মেলন। তারই অংশ হিসেবে কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল জেলার লোকশিল্পীদের নিয়ে বিশেষ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন নদীয়ার বিশিষ্ট ব্যক্তি সহ নদীয়ার একাধিক গুণী লোকশিল্পীরা।
সূত্রের খবর , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে , নদীয়া জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী কেন্দ্রের আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন। বুধবার কৃষ্ণনগর রবীন্দ্রভবন মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়ার জেলাশাসক এস অরুন প্রসাদ সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
এদিন নদীয়া জেলার বিস্তীর্ণ গ্রামীণ এলাকা ও বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকসঙ্গীত শিল্পী ও আদিবাসী সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিল্পীদের পরিবেশিত সঙ্গীত ও সাংস্কৃতিক উপস্থাপনা মুগ্ধ করে দর্শকদের। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জেলার লোকসংস্কৃতি ও আদিবাসী শিল্পীদের উৎসাহ দেওয়া। তার সঙ্গে তাদের কাজকে বৃহত্তর মঞ্চে তুলে ধরা। মুখ্যমন্ত্রীর এই ধরনের উদ্যোগ রাজ্যের লোকশিল্প ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সেখানে উপস্থিত হওয়া বিশিষ্ট ব্যক্তিরা।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের