নিজস্ব প্রতিনিধি , বীরভূম - আদিবাসী নাবালিকা পড়ুয়া ধর্ষণ সহ খুনের ঘটনায় উত্তাল রামপুরহাটের বারোমেশিয়া গ্রাম। অভিযোগ , ওই স্কুলেরই শিক্ষক ধর্ষণ করে খুন করে ওই পড়ুয়াকে। ঘটনায় বৃহস্পতিবার এই ঘটনার বিরুদ্ধে আদিবাসী সংগঠনের কুইডিমিরু জাস্টিস কমিটির উদ্যোগে শুরু হয় মহামিছিল।

সূত্রের খবর , কিছুদিন আগে বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামের স্কুল পড়ুয়া নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। এরপর আদিবাসী নাবালিকার ধর্ষণ সহ খুনের প্রতিবাদে মহামিছিল হয় রামপুরহাট শহরে। আদিবাসী সংগঠনের কুইডিমিরু জাস্টিস কমিটি এদিন উপস্থিত হন বীরভূমের রামপুরহাটের কলেজ মাঠে। সেখান থেকে একটি মহা মিছিল বের করা হয়।

মিছিলের লম্বা লাইন এতটাই বড় ছিল যে মিছিলের এক মাথা থেকে অপর মাথা শেষ সীমানা দেখা যাচ্ছিল না। বলা যেতেই পারে যে এটা কোনো মহামিছিল নয় , জন জোয়ার নেমেছিল রামপুরহাট শহরে। মহা মিছিলটি রামপুরহাট শহর পরিক্রমা করে পাঁচ মাথায় এসে শেষ হয়। সেখানে একটি পথসভা করা হয়। মূলত একটাই দাবিতে এই মহা মিছিল করা হয়।
আদিবাসী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় , যেভাবে ওই স্কুল শিক্ষক এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ সহ খুন করেছে সেই অভিযুক্ত শিক্ষকে অতি দ্রুত কঠোরতম শাস্তি দিতে হবে। এমনকি কুইডিমিরু জাস্টিস কমিটির পক্ষ থেকে ওই অভিযুক্ত শিক্ষকের অবিলম্বে ফাঁসির দাবি জানানো হয়।

আদিবাসী সংগঠনের কুইডিমিরু জাস্টিস কমিটির সদস্য সুজয় মুর্মু এপ্রসঙ্গে জানান , ''শিশুদের স্কুলে পাঠানো হয় শিক্ষা গ্রহণের জন্য। সেখানেও যদি শিশুদের সুরক্ষা না থাকে তাহলে তা খুবই ধিক্কার জনক ঘটনা। ছোট্ট একটি নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই। দোষী শিক্ষকের কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে হয় সেই দাবি জানাচ্ছি আমরা।''
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের