নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আধার কার্ড তৈরির নামে এক যুবতীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতায়। অভিযুক্তের বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, সাদেক ইসলাম নামে এক ব্যক্তি আধার কার্ড তৈরি করে। আর সেই আধার কার্ড বানিয়ে দেওয়ার নাম করে এক বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাকে গত কয়েক মাস ধরে উত্যক্ত করে আসছিলেন তিনি। মহিলার দাবি, প্রথমে সাহায্যের অজুহাতে যোগাযোগ শুরু হলেও ধীরে ধীরে তা মানসিক নির্যাতন ও হুমকিতে রূপ নেয়। যুবতীর অভিযোগ, পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে তিনি চলতি বছরের জানুয়ারি মাসে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়েরের পর একাধিক দিন কেটে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে দাবি তার।
শুধু তাই নয়, উল্টে অভিযুক্তের পক্ষ থেকে যুবতীকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন ওই মহিলা। তবে অভিযুক্ত সাদেক ইসলাম তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি কোনওভাবেই ওই মহিলাকে উত্যক্ত বা হুমকি দেননি। অভিযুক্ত এখনও পর্যন্ত গ্রেফতার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন যুবতী।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের