নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিজে মামলায় আর কোনও আইনি অবকাশ নয় তদন্তে সহযোগিতা করতেই হবে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেও শেষ পর্যন্ত পিছিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া পর্যবেক্ষণের পর মামলাই প্রত্যাহার করে নেন তার আইনজীবী। জানা গেছে, আগামী ১৫ জুলাই বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক।
ডিজে মামলায় তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, বিভিন্ন এজলাসে পৃথক মামলা করে তদন্তকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। তদন্তে সহযোগিতা না করলে সাংসদের জন্য দেওয়া রক্ষাকবচ প্রত্যাহারেরও হুঁশিয়ারি দেন তিনি। এমনকি প্রয়োজন হলে মামলা খারিজ করে জরিমানা করার কথাও জানান বিচারপতি।
আদালতে অভিষেকের আইনজীবী দাবি করেন, তার মক্কেল ইতিমধ্যেই স্বীকার করেছেন যে বিতর্কিত মন্তব্যে শোনা কণ্ঠস্বর তারই। তাই নতুন করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে বিচারপতি মনে করিয়ে দেন, সংবিধানের ২২৬ ধারা অনুযায়ী দেওয়া রক্ষাকবচের অন্যতম শর্তই ছিল তদন্তে পূর্ণ সহযোগিতা করা। সেই শর্ত মানা না হলে আদালতের সুরক্ষা বহাল রাখা যাবে না।
বিচারপতির কঠোর অবস্থানের পরই অভিষেকের আইনজীবী আদালতকে জানান, ১৫ জুলাই তিনি বিধাননগর আদালতে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা দেবেন। পাশাপাশি, আদালতে যাওয়ার সময় কোনও অপ্রীতিকর ঘটনা, বিশেষ করে ডিম ছোড়ার মতো হামলা যাতে না ঘটে, সেই নিরাপত্তার আবেদনও জানানো হয়। আদালত এই বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের