নিজস্ব প্রতিনিধি, পুনে – আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এনসিপি নেতা শরদ পাওয়ার। তড়িঘড়ি পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বর্ষীয়ান নেতাকে। চলতি মাসে এই নিয়ে ২ বার হাসপাতালে ভর্তি হলেন শরদ পাওয়ার। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন দলের নেতা-কর্মীরা।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে একাধিক বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন শরদ পাওয়ার। বাড়িতে চিকিৎসকদের নজরদারিতে ছিলেন তিনি। তাঁর শরীরে জলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। সেই জন্যই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, স্যালাইন দেওয়া হচ্ছে শরদ পাওয়ারকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
চলতি মাসের শুরু দিকে সর্দিকাশির সমস্যায় শ্বাসকষ্ট শুরু হয় বর্ষীয়ান নেতার। চিকিৎসকদের পরামর্শেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। এক সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। উল্লেখ্য, নব্বইয়ের দশকে শরদ পাওয়ারের মুখে ক্যানসারের সংক্রমণ ধরা পড়েছিল। ভারত ও আমেরিকায় একাধিক অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠেন তিনি।
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের