নিজস্ব প্রতিনিধি , চণ্ডীগড় - একই বাড়িতে ফের ডাকাতি। ৪ মাসের ব্যবধানে হরিয়ানার এক আইনজীবীর বাড়িতে দ্বিতীয় বার হানা দিল দুষ্কৃতীরা। এ বার নগদ, সোনা-রুপোর গয়না-সহ প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি নিয়ে চম্পট দিয়েছে তারা। যাওয়ার সময় আগের ডাকাতির কথা মনে করিয়ে 'আবার চলে এলাম' বলেও হুমকি দেয় বলে অভিযোগ।
ঘটনাটি থানেসর এলাকার। সেখানে স্ত্রীকে নিয়ে থাকেন আইনজীবী বলবন্ত সিংহ ওয়ালিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ পোষ্যকে নিয়ে বাইরে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। প্রায় রাত ১০টা নাগাদ বাড়িতে ফেরেন। ফিরে দেখেন, ঘরের দরজা খোলা। সন্দেহ হওয়ায় দ্রুত ভিতরে ঢোকেন তিনি। তখনই দেখতে পান, খাটের উপর উপুড় হয়ে পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। হাত পিছনে বাঁধা ছিল। পা-ও বাঁধা ছিল। মুখে লাগানো ছিল টেপ।
পরিস্থিতি বুঝে ওঠার আগেই ৪ মুখঢাকা দুষ্কৃতীকে দেখতে পান আইনজীবী। বন্দুক ঠেকিয়ে তাঁকেও বেঁধে ফেলে তারা। তার পর শুরু হয় লুটপাট। টাকা ও গয়না কোথায় রয়েছে, তা জানতে চায় ডাকাতেরা। আলমারির চাবি নিয়ে সেখান থেকে নগদ ২০ লক্ষ টাকা বের করে নেয় তারা। এর পর আলমারি থেকে উধাও হয় বিপুল পরিমাণ গয়না। প্রায় ২ কেজি সোনার অলঙ্কার নিয়ে যায় দুষ্কৃতীরা। সঙ্গে ছিল ৪ কেজি রুপোর গয়না। দামি বাসন-সহ মূর্তিও লুট করা হয়।
আইনজীবীর লাইসেন্সপ্রাপ্ত রিভলভারও নিয়ে যায় তারা। আরও বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে বাড়ি ছাড়ে দুষ্কৃতীরা। আইনজীবীর দাবি, যাওয়ার সময়ও হুমকি দিয়ে যায় ডাকাতেরা। তাঁকে বলে যায়, 'আবার আসব। ৮০ লক্ষ টাকা প্রস্তুত করে রাখিস'। এরপর প্রমাণ মুছে ফেলতে বাড়ির সিসি ক্যামেরাগুলিও ভেঙে দেয় তারা। নষ্ট করে দেওয়া হয় সিসিটিভির ডিভিআর। ফলে দুষ্কৃতীদের গতিবিধির গুরুত্বপূর্ণ ফুটেজ নষ্ট হয়ে যায় বলে অনুমান।
পুলিশ জানায়, এই বাড়িতে এর আগেও ডাকাতি হয়েছিল। গত মার্চে একই দল হামলা চালিয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সেই সময়ও বাড়িতে লুটপাট চালানো হয়। প্রায় ৫০ লক্ষ টাকা নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। এ বার ফের একই বাড়িতে ঢুকে পড়ে তারা। আগের ঘটনার কথাও আইনজীবীকে মনে করিয়ে দেয় ডাকাতেরা। পুলিশের দাবি, দ্বিতীয় বারও একই দল হামলা চালিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে।
আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে শুরু হয়েছে তল্লাশি। জানা গেছে, ডাকাতদের হামলার পর প্রতিবেশীরাই প্রথমে ওই দম্পতির সাহায্যে এগিয়ে আসেন। তাঁরাই দু'জনকে বাঁধনমুক্ত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার পর বিশেষ দল তৈরি করেছে পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের