নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অপেক্ষার অবসান হতে চলেছে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর। রাজ্যে বিধানসভা ভোটের আবহ কাটতেই প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ঘোষণা। এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফল জানার কাউন্টডাউন শুরু হয়ে গেল ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে।
পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ৮ মে প্রকাশিত হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। যদিও ঠিক কোন সময়ে ফল ঘোষণা করা হবে বা কখন থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন, তা এখনও স্পষ্ট করা হয়নি। তবে নির্ধারিত দিনের আগেই সমস্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট, সময়সূচি এবং অন্যান্য নির্দেশিকা জানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। সেই হিসেবে প্রায় ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে, যা প্রচলিত ৯০ দিনের সময়সীমার মধ্যেই। এবছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। পর্ষদ সূত্রে খবর, ইতিমধ্যেই সমস্ত বিষয়ের নম্বর জমা পড়েছে এবং চলছে চূড়ান্ত যাচাই-বাছাইয়ের কাজ, যাতে ফল প্রকাশে কোনও ত্রুটি না থাকে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের