নিজস্ব প্রতিনিধি , নদীয়া - তামান্না খুনের ৮১ দিন পার হলেও এখনও চার্জশিট জমা দেয়নি পুলিশ। এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি-র সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েন তামান্নার বাবা-মা। ক্ষোভে এসপি অফিসের সামনেই ধর্নায় বসেন তারা।
সূত্রের খবর, নদীয়ায় লোকসভা নির্বাচনে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারায় ছোটো তামান্না। সেই ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছড়ায় বঙ্গ রাজনীতিতে। এই ঘটনায় তামান্নার পরিবারের তরফে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ৯ জনকে গ্রেফতার করলেও বাকি অভিযুক্তরা এখনও পর্যন্ত অধরা। পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানিয়ে একাধিকবার হাইকোর্টের দ্বারস্থও হন।
এবার ৮১ দিন পেরিয়ে গেলেও চার্জশিট জমা না পড়ায় তাদের হতাশা আরও গভীর হয়েছে। বৃহস্পতিবার তামান্নার মা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে গেলে অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরপরই তামান্নার বাবা-মা এসপি অফিসের বাইরে ধর্নায় বসেন।
তামান্নার মায়ের অভিযোগ, 'পুলিশ এখনও পর্যন্ত বাকিদের গ্রেফতার করেনি। আর নাতো চার্জশিট দিয়েছে। পুলিশের সঙ্গে দেখা করতে আসলাম সেখানেও দেখা করতে দিল না। বারবার জিজ্ঞাস করলে বলছে উপমহলের নির্দেশ আছে। পুলিশ চাইলে সবাইকে গ্রেফতার করে শাস্তি দিতে পারে কিন্তু মমতার নির্দেশে কিছু করছে না। দোষীদের আড়াল করতে চাইছে।'
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের