নিজস্ব প্রতিনিধি , মধ্যপ্রদেশ - স্কুলে নিয়মিত আসেন না প্রধান শিক্ষক। তার বদলে মাত্র ৪৫০০ টাকার বিনিময়ে অন্য এক তরুণীকে দিয়ে পড়ানোর অভিযোগ উঠল সরকারি প্রাথমিক স্কুলে। আচমকা পরিদর্শনে গিয়ে স্কুলে কোনও সরকারি শিক্ষককে না পেয়ে বিষয়টি জানতে পারেন জেলা শিক্ষা আধিকারিক।
মধ্যপ্রদেশের মোরেনা জেলার কৈলারস তহশিলের পোখর কা পুরা সরকারি প্রাথমিক স্কুলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। জেলা শিক্ষা আধিকারিক বিএস ইন্দৌলিয়া আচমকা স্কুল পরিদর্শনে গিয়ে দেখেন, স্কুলে পড়ুয়া রয়েছে মাত্র ১৬ জন। কিন্তু সেখানে কোনও সরকারি শিক্ষক উপস্থিত নেই। পরিবর্তে পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন প্রীতি রাওয়াত নামে এক তরুণী।
প্রীতির দাবি, প্রায় এক মাস আগে স্কুলের প্রধান শিক্ষক অমরলাল রাওয়াত তাকে পড়ানোর দায়িত্ব দেন। এর বিনিময়ে প্রতি মাসে ৪৫০০ টাকা দেওয়ার কথা ছিল। প্রধান শিক্ষক আগের দিন স্কুলে এসে হাজিরা খাতায় নিজের উপস্থিতি নথিভুক্ত করে চলে যেতেন। প্রায় ৬৫ হাজার টাকা বেতন পাওয়া সরকারি শিক্ষক নিজের দায়িত্ব পালন না করে অন্য একজনকে দিয়ে পড়ানোর ব্যবস্থা করেছিলেন। এর আগেও একইভাবে অন্য ব্যক্তিকে দিয়ে স্কুলে পড়ানো হয়েছিল বলে দাবি করেছেন ওই তরুণী।
ঘটনা প্রকাশ্যে আসার পর প্রধান শিক্ষক অমরলাল রাওয়াতকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে শিক্ষা দফতর। তিন দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। জেলা শিক্ষা আধিকারিকের বক্তব্য, সরকারি স্কুলে নিয়মবহির্ভূতভাবে কোনও বেসরকারি ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ করার সুযোগ নেই। প্রধান শিক্ষকের জবাব পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হতে পারে। প্রয়োজনে সাময়িক বরখাস্ত থেকে শুরু করে চাকরি থেকে বরখাস্তের মতো কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের