নিজস্ব প্রতিনিধি , পাটনা - দ্বিগুণ বয়সী বিবাহিত মহিলাকে নিয়ে চম্পট বিহারি যুবকের। মিসড কল থেকেই শুরু হয় প্রেমকাহিনী। এরপর তা বিয়ে অবধি গড়ানোর পর বেহাল দশা হল ওই যুবকের। ধরা পড়তেই বেধড়ক মারধরের শিকার যুবক। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
সূত্রের খবর , অভিযুক্ত যুবকের নাম ভকিল মিশ্র। একটি ‘ভুল নম্বরে’ ফোন কলের মাধ্যমে শুরু হয় সম্পর্ক। সেই ভুল ফোনেই ওই মহিলার সঙ্গে ভকিল মিশ্রের প্রথম কথোপকথন শুরু হয়। পরবর্তী তা গড়ায় প্রেমের সম্পর্কে। প্রেমপর্ব পেরিয়ে অবশেষে তারা ভাগলপুর রেলওয়ে স্টেশনে দেখা করার সিদ্ধান্ত নেন। সেখান থেকে তারা দু’জনে লুধিয়ানায় গিয়ে বিয়ে করেন।
গত ১১ই জানুয়ারী বিহারের অমরপুর বাস স্ট্যান্ডে ওই মহিলার স্বামী ও ছেলে প্রেমিক-প্রেমিকাদের হাতেনাতে ধরে ফেলে। তখনই আসল বিষয়টি সকলের সামনে আসে। তাদের একসঙ্গে দেখে, বাস স্ট্যান্ডেই ভকিল যুবকের ওপর চড়াও হন মহিলার স্বামী ও ছেলে। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় বাসস্ট্যান্ডে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , তরুণ প্রেমিককে জড়িয়ে ধরে কাঁদছেন ওই মহিলা। বাসস্ট্যান্ডেই চিৎকার করে বলছেন, "এ আমার স্বামী। আমি তাঁকে স্বেচ্ছায় বিয়ে করেছি। আমরা ভালবাসি।" এরপর স্থানীয়রা সকলকে অমরপুর থানায় নিয়ে যায়। পুলিশের প্রশ্নের জবাবে , স্বেচ্ছায় থাকার কথা শিকার করেন ওই মহিলা। এরপর দুজনকেই আটক করেছে পুলিশ। সমস্ত আইনি দিকগুলি খতিয়ে দেখে তবে মামলা শুরু হবে।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের