নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - SIR আবহে যেন প্রতিদিনই নতুন নতুন চাঞ্চল্য সামনে আনছে। বয়স ও পারিবারিক সম্পর্কের ভয়াবহ গরমিল উঠে আসছে রাজ্যের একের পর এক জেলা থেকে। এবার মঙ্গলকোটে সামনে এল এমন এক তথ্য, যা দেখে হতবাক প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। কমিশনের তথ্য অনুযায়ী, এক ব্যক্তি নাকি মাত্র ছয় বছর বয়সেই দুই সন্তানের বাবা। এই অবিশ্বাস্য বয়স-বিভ্রান্তি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের। স্থানীয় বাসিন্দা সরোজ মাঝির পরিবারের SIR ফর্ম যাচাইয়ের সময় এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। নথি অনুযায়ী, সরোজ মাঝির দুই ছেলে হিসেবে নাম রয়েছে সাগর মাঝি ও লক্ষ্মী মাঝির। কিন্তু বয়সের হিসাব মিলতেই চক্ষু চড়কগাছ। সাগর মাঝির বয়স ৫৯ বছর এবং লক্ষ্মী মাঝির বয়স ৫৮ বছর, অথচ তাদের বাবা সরোজ মাঝির বয়স মাত্র ৬৩ বছর। আরও অবাক করা তথ্য, ওই নথিতেই উল্লেখ রয়েছে যে সরোজ মাঝির প্রকৃত ছেলে অনুপ মাঝি নাকি মাত্র ছয় বছর বয়সেই দুই ছেলের বাবা।
সরোজ মাঝির আসল ছেলে অনুপ মাঝির অভিযোগ, বাংলাদেশের নাগরিক সাগর মাঝি ও লক্ষ্মী মাঝি তার বাবার নাম ব্যবহার করে নিজেদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। SIR ফর্ম পূরণের সময় এই অসঙ্গতি ধরা পড়ে। অভিযোগ সামনে আসার পর আতঙ্কে রয়েছেন সরোজ মাঝি ও তার পরিবার।
চাঞ্চল্য আরও বাড়িয়েছে অভিযুক্তদের স্বীকারোক্তি। সাগর মাঝি ও লক্ষ্মী মাঝির দাবি, ২০০৬ সালে স্থানীয় সিপিএম নেতৃত্ব তাদের ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করেছিল। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বাম শিবির।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের