নিজস্ব প্রতিনিধি, হুগলি - স্বাধীনতা দিবসের দিন ভারতীয় সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি হয়। খোয়া যায় একাধিক পদ্মশ্রী স্বারক সহ রাষ্ট্রপতি পুরস্কার। সারাজীবনের কঠোর পরিশ্রমের সেই স্মৃতিগুলো খুইয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বুলা দেবী। শনিবার ঘটনার তদন্তভার দেওয়া হয় পুলিশকে। ৪৮ ঘণ্টার মধ্যে সিআইডির সাহায্যে এক দুষ্কৃতিকে পাকড়াও করে তার সম্মানীয় স্বারকগুলি উদ্ধার করে জেলা পুলিশ। পুলিশের এই তৎপরতায় ভীষণই মুগ্ধ বুলা দেবী।
সূত্রের খবর, বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করায় গলগল করে বেরিয়ে আসে সব সত্যি। নিজের দোষ স্বীকার করেছেন ওই ব্যক্তি।রবিবার সকালে উত্তরপাড়া থানা থেকে শ্রীরামপুর ডিসিপি অফিসে নিয়ে যাওয়া হয় চোরকে। এরপরই বুলা দেবীকে খবর দিয়ে তার বহু মূল্যবান স্বারকগুলি ফিরিয়ে দেওয়া হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে থানায় হাজির হন বুলা দেবী। জেলা পুলিশের কাজে ভীষণই খুশি তিনি। স্মৃতিগুলো ফেরত পেয়ে যেন নতুন জীবন শুরু করলেন। সঙ্গে সঙ্গে জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তার পরিবারের তরফ থেকেও কুর্নিশ জানানো হয়েছে পুলিশকে।
সম্মানীয় পুরস্কারগুলি ফিরে পেয়ে বুলা দেবী বলেছেন, " পুলিশ যেভাবে ঘটনার তদন্ত করেছে তাতে আমি ভীষণই খুশি। আমি ডিএসপিকে অনুরোধ করে বলি আমায় আপনি যেভাবে হোক পদকগুলি ফিরিয়ে দিন। একজন অ্যাথলিটের কাছে তার মেডেলগুলো সবথেকে বড় সম্পদ। পুলিশ আমার অনুরোধ রেখেছে। তাই আমি সকলের সামনে আজ হাসছি। তাদের অনেক ধন্যবাদ জানাতে চাই।"
বুলা দেবী আরও বলেছেন, "তবে কিছু মেডেল এখনও উদ্ধার করা যায়নি। পদ্মশ্রী সম্মানের সঙ্গে দুটি ব্যাজ দেওয়া হয়। যা আমি খুঁজে পাইনি। বাড়ি গিয়ে ভাল করে খুঁজে দেখব। তবে পুলিশের তরফ থেকে আমায় জানানো হয়েছে এখনও বেশকিছু মেডেল উদ্ধার বাকি আছে। খুব শীঘ্রই তারা আমায় খুঁজে দেবেন।"
রবিবার সকালে সাংবাদিক বৈঠকে শ্রীরামপুরের ডিএসপি অর্নব বিশ্বাস বলেছেন, "গত ১৫ই আগষ্ট বুলা চৌধুরীর বাড়ি থেকে তার সমস্ত মেডেল চুরি করে দুষ্কৃতীরা। চুরির ঘটনায় ভীষণই ভেঙে পড়েছিলেন বুলা দেবী।আমরা কেস রুজু করি। সকলেই বেশ উদ্বিগ্ন ছিলাম। একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। সিআইডির সাহায্যে ২৯৫টি মেডেল উদ্ধার হয়েছে।"
ডিএসপি আরও বলেছেন, "চোর রিষড়ার বাসিন্দা। জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তার সঙ্গে আরও কিছুজন যুক্ত রয়েছে। এই নিয়েই আমরা ব্যবস্থা নিচ্ছি। সকলেই খুব শীঘ্রই ধরা হবে। বিশেষ সোর্স কাজে লাগিয়েই চোরের হদিশ মিলেছে। এরপরই বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।"
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের