নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে রাজ্যে উত্তাপ বাড়ছে। বৃহস্পতিবার নাগরাকাটায় খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদের মঞ্চ থেকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ফের ‘রাষ্ট্রপতি শাসন’ জারি করার হুঁশিয়ারি দেন। একইসঙ্গে, নির্দিষ্ট সময়-সীমা পর্যন্ত ভোটপ্রক্রিয়া আটকে গেলে তার প্রভাব সম্পর্কে তীব্র সতর্কবার্তা দেন বিরোধী দলনেতা।
সূত্রের খবর, বুধবার কলকাতার পর বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিধ্বস্ত এলাকায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে, নাগরাকাটায় আক্রান্ত বিজেপি বিধায়ক খগেন মুর্মুর সঙ্গে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করেন। সেখানে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন বিরোধী দলনেতা। এরপরেই, নাগরাকাটায় ত্রাণ সরবরাহ করতে গিয়ে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর হওয়া হামলার প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে পথে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। হাতে তির ধনুক নিয়ে মিছিলে অংশ নেয়।
নাগরাকাটা কাণ্ডে বৃহস্পতিবার সভা করে শুভেন্দু অধিকারী বলেন, ' আমাদের বিজেপি বিধায়কের ওপর যে হামলা হয়েছে তার বদলা আমরা নেবো। বদলা নিতে হলে ২৬ এ বদল চাই। সুদে আসলে বদলা নেবো। আদিবাসীর রক্ত বিফলে যেতে দেবো না। তৃণমূলের জেহাদিরাই খগেন মুর্মুর ওপর হামলা চালিয়েছে।' একইসঙ্গে, এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছে শুভেন্দু।
এদিন, নাগরাকাটার সভামঞ্চ থেকে SIR নিয়েও সুর চড়ান বিরোধী দলনেতা। রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, ' বলছে, ‘২ তারিখ থেকে মিছিল করব’। করুন মিছিল। আমরাও পাল্টা মিছিল করব, নো SIR, নো ইলেকশন। SIR করতে দেবেন না, ভোটার লিস্ট তৈরি হবে না, ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না।'
এছাড়াও, এদিন ফের একবার শুভেন্দুর মুখে রাষ্ট্রপতি শাসন জারির কথা শোনা যায়। তিনি বলেন, ' ভোট না হলে ২০২৬ সালের ৪ মে রাত ১২টার পর রাষ্ট্রপতি শাসন জারি হবে। তাহলেই ভোকাট্টা হয়ে যাবেন। কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোথায় থাকবেন। থাকতে পারবেন না। মোদিজি সবার জন্য, সকলের জন্য কাজ করেন। কোনও চিন্তা করবেন না। অনুপ্রবেশকারী, টাটা বাই বাই। SIR-এর সেমিফাইনালেই পিসি এবং ভাইপো ভোকাট্টা। তাই চিৎকার করছে, SIR করতে দেব না। দম থাকলে আটকে দেখান।'
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের