নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ৪ দিন পর ঘরে ফিরল বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক। গত ৭ই সেপ্টেম্বর দুপুরবেলা থেকেই নিখোঁজ ছিল ধুপগুড়ি এলাকার এই যুবক। এরপর ৪ দিন ধরে খোঁজ খবর করার পরও ছেলের হদিশ পায়নি পরিবার। অবশেষে সাংবাদিকের দৌলতে হারানো ছেলেকে ফিরে পেলেন বৃদ্ধা বাবা।
সূত্রের খবর , ঘটনাটি ধূপগুড়ির পূর্ব আলতা গ্রামের সোনা ভিট এলাকার। ময়নাগুড়ির সাংবাদিক সুস্মিতা রায় খবর করতে গিয়ে জল্পেশ মন্দিরের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেন যুবককে। এরপর তার সঙ্গে ঠান্ডা মাথায় কথাবার্তা বলে একটি দোকানে নিয়ে যান। ছেলেটিকে ক্ষুধার্ত মনে হওয়ায় তাকে বসিয়ে কিছু খাওয়া দাওয়া করেন সুস্মিতা। এরই ফাঁকে পরিবারের লোককে খবর দেওয়া হয়। খবর পেয়েই ছুটে আসে তারা। সোমবার সকাল ১১ টা নাগাদ ছেলেকে বাবার হাতে তুলে দেন সাংবাদিক সুস্মিতা রায়।
ছেলেকে ফিরে পেয়ে বৃদ্ধা বাবা আফিজল হক কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে তিনি বলেন , "আমি জানিনা আপনাকে কিভাবে ধন্যবাদ দেব। আমার বলার ভাষা নেই। ছোট থেকেই অনেক কষ্ট সহ্য করতে হয়েছে ওকে। তবুও আপ্রাণ চেষ্টা করে ভাল পরিবেশের মধ্যে ওকে বড় করে তোলার চেষ্টা করেছি। অনেকে অনেককিছু বলেছিল কানে নিইনি। হঠাৎ ছেলেকে খুঁজে না পাওয়ায় বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। তাই আপনাকে ধন্যবাদ জানানো ছাড়া আমার মুখে আর কোনো ভাষা নেই।"
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের