নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় মোড়। বহু বিতর্কিত ৩২ হাজার চাকরি বাতিল মামলাটি গ্রহণ করল দেশের সর্বোচ্চ আদালত। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, আপাতত কোনও শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না। তবে যারা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দিচ্ছেন, তারা আদৌ যোগ্যতা অর্জন করেছিলেন কি না, তা খতিয়ে দেখা জরুরি।
২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে শুরু হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কিন্তু সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। ২০২৩ সালের মে মাসে তৎকালীন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন।
একইসঙ্গে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথাও বলা হয়েছিল। যদিও চাকরি বাতিল হলেও সংশ্লিষ্ট শিক্ষকদের আপাতত কর্মরত থাকার অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। দীর্ঘ শুনানির পর ২০২৫ সালের ডিসেম্বরে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দেয়।
আদালত জানায়, দীর্ঘ ৯ বছর পর চাকরি বাতিল করলে হাজার হাজার পরিবারের উপর তার বিরূপ প্রভাব পড়বে। ফলে স্বস্তি ফেরে ৩২ হাজার শিক্ষকের জীবনে। তবে এবার সেই মামলাই পৌঁছেছে সুপ্রিম কোর্টে। সোমবার শুনানিতে শীর্ষ আদালত জানায়, আপাতত শিক্ষকদের চাকরি নিয়ে কোনও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। কিন্তু টেট পাশের বৈধতা এবং নিয়োগের স্বচ্ছতা যাচাই করা দরকার। আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার বিস্তারিত শুনানি হতে পারে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের