নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গতকাল কৃষ্ণনগরের মানিকপাড়ায় ঘটে যায় এক নৃশংস ঘটনা। বন্ধুর হাতে খুন হতে হয় কলেজ পড়ুয়া ঈশিতা মল্লিককে। গতকাল ঈশিতার বাড়িতে পৌঁছায় কৃষ্ণনগর জেলা পুলিশের ডিসিপি। আর মঙ্গলবার সকালে ঈশিতার বাড়িতে দফায় দফায় হাজির হয় পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষ।
সূত্রের খবর , গতকাল ভরদুপুরে খুন হয় কৃষ্ণনগরের মানিকপাড়ার কলেজ পড়ুয়া ঈশিতা মল্লিক। দুপুর বেলা বাড়ির দোতলায় উঠে ঈশিতাকে গুলি করে খুন করে দুষ্কৃতী। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কলেজ পড়ুয়ার পূর্ব পরিচিত। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তের নাম দেবরাজ সিং , কাঁচরাপাড়ার বাসিন্দা। ঈশিতা কাঁচরাপাড়ায় থেকে পড়ার সময় দেবরাজের সঙ্গে আলাপ হয়। কিন্তু পড়া শেষ করে তার বাড়িতে ফায়ার আসার পর ওই যুবকের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেই ক্ষোভ থেকেই অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান পুলিশের। যদিও এই প্রসঙ্গে গতকাল কৃষ্ণনগর জেলা পুলিশের ডিসিপি শিল্পী পাল জানান, ইতিমধ্যে তারা ঘটনার তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার সকালে ঈশিতার বাড়িতে পৌঁছায় কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর মাকওয়ানা মীত কুমার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তদন্তের গতিপ্রকতি সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, ' গতকালের ঘটনায় আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যেগুলো আইনি বিশ্লেষণ করে বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি , তবে খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। তদন্তের স্বার্থে এখনই সবটা সামনে আনা সম্ভব নয়। মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পরেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।'
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের