নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে রাজনৈতিক সংঘাত তীব্র আকার নিয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে এবার সরব হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার শ্রীরামপুরে তৃণমূলের এক সহায়তা শিবির থেকে তিনি স্পষ্ট জানালেন, কোনও বৈধ ভোটারের নাম কাটা হলে তিনি নিজেই সুপ্রিম কোর্টে মামলা করবেন।
ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যে একাধিক বিতর্ক, অভিযোগ ও উত্তেজনা তৈরি হয়েছে। শাসকদলের অভিযোগ, বিজেপি ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দিতে চক্রান্ত করছে। এই প্রেক্ষাপটেই এবার SIR নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' যিনি ২০২৪ বা ২০২৫ সালের ভোটে ভোট দিয়েছেন, তার নাম আবার কেন বাদ যাবে? এনুমারেশন ফর্ম না জমা দিলে নাম মুছে ফেলা এটা সম্পূর্ণ অন্যায়।'
তার অভিযোগ, SIR প্রক্রিয়ায় এমনভাবে নিয়ম তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। তিনি বলেন, 'ভোটার তালিকায় নাম থাকলে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে, ফর্ম জমা না দিলে নাম থাকবে না এটা কি আইনত সঠিক?'
তৃণমূল সাংসদের হুঁশিয়ারি, 'আন্দোলন চলবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করব। কোনও বৈধ নাগরিকের নাম মুছে দিলে কমিশন, বিজেপি, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আইনি পথে দেখে নেব।'
পাশাপশি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' আজ বাঙাল-ঘটি লড়াই নেই, মোহনবাগান-ইস্টবেঙ্গল লড়াই নেই। আজ সবাইকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। এই SIR শেষমেশ বিজেপির বুমেরাং হয়ে যাবে আগামী নির্বাচনে।'
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের