নিজস্ব প্রতিনিধি, দিল্লি – কখনও আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে, আবার কখনও সংসদে, বিধানসভায় বোমা হামলার হুমকি ইমেল পাঠানো হত। এবার সেই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ১১০০ বোমা হামলার হুমকি ইমেল পাঠানোর অভিযোগ রয়েছে।
সূত্রের খবর, ধৃতের নাম শ্রীনিবাস লুইস। বয়স ৪৭। বেঙ্গালুরুর বাসিন্দা। শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট। বর্তমানে বেকার। তাঁর মায়ের সঙ্গে থাকেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তাঁর মা। কর্ণাটকের মাইসুরু থেকে গ্রেফতার করা হয়েছে লুইসকে। তাঁকে জিজ্ঞাসাবাদ কছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মানসিক হতাশা থেকেই বোমা হামলার হুমকি ইমেল পাঠাত লুইস। গত কয়েক মাসে ১১০০ বোমা হামলার হুমকি ইমেল পাঠিয়েছে বলে পুলিশি জেরায় শিকার করেছে অভিযুক্ত।
কয়েক মাস ধরে আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দিল্লি বিধানসভা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুলে বোমা মেরে ওড়ানোর হুমকি দিয়ে ইমেল পাঠানো হত। ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ। কিন্তু চিরুনি তল্লাশি চালিয়েও কোনও সন্দেহজনক জিনিস উদ্ধার হত না। এই ঘটনার তদন্তে নেমে মাইসুরুর একটি ভাড়া বাড়ি থেকে লুইসকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের