নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১ জুলাই থেকে ডিভিশনের একাধিক স্টেশনে রিজার্ভেশন টিকিট বুকিং কাউন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে নিয়মিত যাত্রীদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিকল্প কাউন্টার বা অনলাইন ব্যবস্থার মাধ্যমে টিকিট কাটার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
শিয়ালদহ উত্তর শাখার আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড ও মছলন্দপুর স্টেশনের পিআরএস কাউন্টার বন্ধ হয়ে যাবে। পাশাপাশি দক্ষিণ শাখার ঢাকুরিয়া ও নিউ আলিপুর স্টেশনেও আর রিজার্ভেশন টিকিট বুকিংয়ের সুবিধা থাকবে না। পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। যাত্রীদের নিকটবর্তী অন্য পিআরএস কাউন্টার থেকে টিকিট সংরক্ষণের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে অনলাইনে আইআরসিটিসি প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে।
রেলের দাবি, সংশ্লিষ্ট কাউন্টারগুলির যাত্রী চাপ, পরিষেবা ব্যবহার ও অন্যান্য প্রশাসনিক বিষয় খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ঘোষণায় খুশি নন বহু যাত্রী। তাঁদের বক্তব্য, নিজ নিজ স্টেশনে রিজার্ভেশন সুবিধা বন্ধ হয়ে গেলে অন্য স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়বে। বিশেষ করে বয়স্ক যাত্রীদের সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
যাত্রীদের একাংশের অভিযোগ, অন্য স্টেশনের কাউন্টারে অতিরিক্ত ভিড়ের মুখে পড়তে হতে পারে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্টারে পৌঁছতে না পারলে টিকিট বুকিংও সম্ভব নাও হতে পারে। তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন বহু যাত্রী। যদিও পূর্ব রেলের তরফে এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনও ইঙ্গিত মেলেনি।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের