নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ভারতে জ্বালানি সঙ্কট এখন তুঙ্গে। তবে ক্রিকেটবিশ্বেও যে এই আঁচ পড়তে পারে তার ধারণা ছিল না কারোর। এবার তাই হল সরাসরি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার ওপর প্রভাব ফেলল এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ। জয় শাহদের বিশেষ একটি বৈঠক প্রায় বাতিলই হয়ে গেল।
এর আগে যুদ্ধের প্রভাব দেখা গেছিল খেলোয়াড়দের ওপর। ভারতে বিশ্বকাপ শেষের পরও ঘিরে ফিরতে পারেনি একাধিক দেশ। ওয়েস্ট ইন্ডিজ , দক্ষিণ আফ্রিকা , ইংল্যান্ডের মত দলগুলি আটকে ছিল। তবে এবার জয় শাহের কপালে ভাঁজ ফেলার মত অবস্থা। দোহায় আয়োজিত হওয়ার কথা ছিল আইসিসির অর্থ কমিটির বৈঠক বাতিল হয়ে গেল। যুদ্ধের জেরে অগত্যা তা বাতিল করতে হল। বিকল্প হিসেবে হতে পারে ভার্চুয়াল মিটিং।
বৈঠকের মূল উদ্দেশে সম্প্রচার স্বত্ব। ২০২৭ সালে জিও হটস্টারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আইসিসির। নতুন করে চুক্তি হলে কি কি শর্ত রাখা হতে পারে সেসব নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল। আর্থিক দিক থেকে ভীষণই গুরুত্বপুর্ণ ছিল এই বৈঠক। তবে ভার্চুয়াল মিটিং ছাড়াও এপ্রিল মাসে দোহায় গিয়ে বৈঠকে বসতে পারেন তারা।
উল্লেখ্য , মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে আকাশপথে একাধিক বিমান বাতিল হওয়ায় খেলোয়াড় থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সকলেই চিন্তায় পড়েছিলেন। এমনকি যাতায়াত বন্ধ হয়ে গেছিল তাদের। তবে এবার যুদ্ধের জেরে আফগানিস্তান শ্রীলঙ্কার সিরিজও পিছিয়ে দেওয়া হল। সিরিজ পিছিয়ে যাওয়া নিয়ে সংশয় ছিল আগেই। অবশেষে তাই হল।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের