6a9122a987e97_Gallery_1787896419845
আগস্ট ২৮, ২০২৬ দুপুর ১১:২৫ IST

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি , কলম্বো - জয়ের সম্ভাবনা তৈরি করেও শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র করল ভারত। প্রথম টেস্ট জয়ের পর এই ম্যাচেও জয়ের আশা তৈরি হয়েছিল শুভমান গিলের দলের। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারল না ভারত। ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়েই এখন শুরু হয়েছে আলোচনা।

প্রথমে ব্যাট ধরে ৫০০ রান পার করেই ইনিংস ছেড়ে দেয় ভারত। তখনও দুরন্ত ছন্দে ছিলেন প্রথম ইনিংসে শতরান করা ধ্রুব জুরেল। দলের রান ৫০৩-এ পৌঁছনোর পর ইনিংস ঘোষণা করেন শুভমান। তার আগে দেবদত্ত পাড়িক্কল ও ধ্রুব জুরেল শতরান করেন। নজর কাড়েন ঋষভ পন্থও। জবাবে ভারতীয় বোলারদের দাপটে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ২৯০ রানে। ফলে ২১৩ রানের লিড পায় ভারত। সেই ব্যবধান খুব বেশি না হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কাকে ফের ব্যাট করতে না দিয়ে ফলো-অন করানোর সিদ্ধান্ত নেন শুভমান।

অনেকেরই ধারণা ছিল, এরপর আবার ব্যাট করতে নামবে ভারত। কিন্তু অধিনায়ক সেই পথে না গিয়ে সরাসরি লঙ্কার দ্বিতীয় ইনিংস শুরু করান। ফলো-অন করেও অবশ্য ম্যাচে ফিরতে শুরু করে শ্রীলঙ্কা। পাসিন্দু সুরিয়াবন্দর ও কামিন্দু মেন্ডিস গুরুত্বপূর্ণ লড়াই করেন। তাঁদের সঙ্গে জুটি গড়ে ভারতীয় বোলারদের চাপে ফেলেন সোনাল দিনুশা। দুরন্ত শতরান করেন তিনি। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিং হয়ে ওঠে অনেক বেশি শক্তিশালী। প্রথম ইনিংসে ২৯০ রানে গুটিয়ে যাওয়া দলটাই দ্বিতীয় ইনিংসে ৪২৯ রান তুলে ফেলে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, ভারত অধিনায়ক শুভমানকেও নিজে বল করতে আসতে হয়। কিন্তু তাতেও শ্রীলঙ্কার রান আটকানো যায়নি। শেষ পর্যন্ত ম্যাচ জয়ের বদলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে।

এই ড্রয়ের পরেই প্রশ্ন উঠছে, ফলো-অন করানোর সিদ্ধান্তের কারণেই কি ভারতের হাত থেকে জয় বেরিয়ে গেল? প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় ম্যাচেও জয়ের একেবারে সামনে চলে এসেছিল শুভমানের দল। কিন্তু শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ব্যাটিং সেই সম্ভাবনা শেষ করে দেয়। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার নম্বরে ওঠার আশাতেও ধাক্কা লাগে ভারতের। ফলে ফাইনালে ওঠার অঙ্ক এখন অনেক কঠিন হয়ে গেল। ম্যাচের পর অবশ্য নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নন শুভমন।

এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ভারত অধিনায়ক বলেন, 'সময়টা পেরিয়ে যাওয়ার পর এই নিয়ে অনেক কথাই বলা যায়। ওই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সঠিক মনে হয় সেই সিদ্ধান্তই নেওয়া উচিত। পরে হয়তো সেই সিদ্ধান্তটা আমাদের অনুকূলে যায় না'। অর্থাৎ, সেই মুহূর্তের পরিস্থিতি বিচার করে ফলো-অন করানোর সিদ্ধান্তকেই সঠিক মনে করেছিলেন তিনি। তবে এই ড্রয়ের পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার আশা ছাড়ছেন না শুভমান। তাঁর মতে, নিউজিল্যান্ড সিরিজে ভালো খেলতে পারলে ভারতের সামনে ফাইনালের দরজা আবার খুলে যেতে পারে। শেষ পর্যন্ত খেতাবি লড়াইয়ে ভারত জায়গা করে নিতে পারবে বলেই আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক।

আরও পড়ুন

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের