নিজস্ব প্রতিনিধি , আমস্টারডাম - বিশ্বকাপে নজির গড়েছে ভারতীয় মহিলা হকি দল। ৫২ বছর পর বিশ্বমঞ্চে দেশের সেরা ফল এসেছে। জার্মানিকে হারিয়ে পঞ্চম স্থানে শেষ করেছে ভারত। এই সাফল্যের পর খেলোয়াড়দের জন্য ৫০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করল হকি ইন্ডিয়া।
সালিমা তেতের নেতৃত্বে বিশ্বকাপে খেলেছে ভারত। দলের কোচ ছিলেন সোয়ের্ড মারিন। আমস্টেলভিনে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় ভারত ও জার্মানি। বিশ্ব র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে দেয় ভারত। ম্যাচ জিতেই বিশ্বকাপ অভিযান শেষ করে তারা। ভারতের এই সাফল্যের পরেই পুরস্কারের ঘোষণা করেন হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে।
তিনি বলেন, 'ভারতীয় মহিলা হকির জন্য এটি ঐতিহাসিক ফল'। ৫২ বছর পর বিশ্বকাপে পঞ্চম হওয়াকে দলের পরিশ্রমের ফল হিসাবেই দেখছেন তিনি। লড়াইয়ের মানসিকতা ও দৃঢ়তারও প্রশংসা করেন হকি ইন্ডিয়ার সভাপতি।দিলীপ তিরকে আরও বলেন, 'গোটা প্রতিযোগিতায় দল যে পরিশ্রম করেছে, তার জন্য হকি ইন্ডিয়ার পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত'।
তাঁর আশা, এই সম্মান খেলোয়াড়দের আরও ভালো করার তাগিদ দেবে। পুরস্কারের অর্থে দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন ২ লক্ষ টাকা। সাপোর্ট স্টাফদের দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিংও দলের প্রশংসা করেছেন। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত যেভাবে লড়েছে, তা নজর কেড়েছে। তাঁর মতে, এই পারফরম্যান্স দলের উন্নতির স্পষ্ট প্রমাণ। আগামী দিনে এই দল আরও সাফল্য পাবে বলেও আশাবাদী হকি ইন্ডিয়া।
এবারের বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে মাত্র একটি ম্যাচে হারতে হয়েছে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চিনের বিরুদ্ধে ড্র করেছে ভারত। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ম্যাচ ড্র হয়। দক্ষিণ আফ্রিকাকে আবার ৬-১ গোলে উড়িয়ে দেয় ভারত। শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে আসে কাঙ্ক্ষিত পঞ্চম স্থান।
উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রথম মহিলা হকি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। সেই প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিল ভারত। এরপর বিশ্বকাপে আর এত ভালো ফল আসেনি। দীর্ঘ ৫২ বছর পর ফের সাফল্যের মুখ দেখল ভারতীয় মহিলা হকি। এবার পঞ্চম স্থান দখল করে নতুন নজির গড়লেন সালিমা-সহ দলের খেলোয়াড়েরা। সেই ঐতিহাসিক পারফরম্যান্সের স্বীকৃতিই মিলল হকি ইন্ডিয়ার ৫০ লক্ষ টাকার পুরস্কারে।
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের