6a8d6e5a5820c_Gallery_1787646104141
আগস্ট ২৫, ২০২৬ দুপুর ০৩:৫৯ IST

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের

নিজস্ব প্রতিনিধি , কলম্বো - ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টেও দেখা গেল কথার লড়াই। এবার সেই লড়াইয়ে জড়ালেন মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার ব্যাটার কামিল মিশারাকে বার বার কথা বলে চাপে রাখছিলেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়।

মঙ্গলবার শ্রীলঙ্কার প্রথম ইনিংসের নবম ওভারে ঘটনাটি ঘটে। বল হাতে ছিলেন সিরাজ। ব্যাট করছিলেন মিশারা। প্রতিটি বল শেষ হওয়ার পরই ব্যাটারের কাছে গিয়ে কিছু বলছিলেন ভারতীয় পেসার। মিশারা বিশেষ কোনও প্রতিক্রিয়া না দেখালেও সিরাজ নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এক সময় বিষয়টি নজরে আসে আম্পায়ারের। তিনি সিরাজের কাছে গিয়ে তাঁকে সতর্ক করেন। এরপর আর মিশারার সঙ্গে কথা বলতে দেখা যায়নি ভারতীয় পেসারকে।

তবে এই ঘটনায় মিশারা নিজে আম্পায়ারের কাছে কোনও অভিযোগ করেননি। এর পরেই আসে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত। পরের ওভার করতে আসেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর বলেই উইকেট হারান মিশারা। ব্যাটারের আউট হওয়ার পর সিরাজের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। যেন নিজের মানসিক লড়াইয়ে সাফল্য পেয়েছেন ভারতীয় পেসার।

এই ঘটনার সঙ্গে অনেকেই প্রথম টেস্টের একটি মুহূর্তের মিল খুঁজে পাচ্ছেন। গলে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে নিরোশন ডিকওয়েলাকে একই ভাবে উত্যক্ত করেছিলেন যশস্বী জয়সওয়াল। বার বার তাঁকে বড় শট খেলার চ্যালেঞ্জ দিয়েছিলেন ভারতীয় ওপেনার। ডিকওয়েলাকে IPL-এ নেওয়ার টোপও দিয়েছিলেন যশস্বী। শ্রীলঙ্কার ব্যাটারও পাল্টা জবাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত যশস্বীর কথায় রাজি হয়ে বড় শট খেলতে যান ডিকওয়েলা। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে উইকেট হারান তিনি।

দ্বিতীয় টেস্টে সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি দেখা গেল। এবার যশস্বীর জায়গায় ছিলেন সিরাজ। মিশারাকে বারবার কথা বলে অস্বস্তিতে রাখার চেষ্টা করেন ভারতীয় পেসার। তবে তাঁর সেই কথার লড়াইয়ের পরেই মিশারার উইকেট আসেনি। মিশারাকে শেষ পর্যন্ত সাজঘরে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। ফলে সিরাজের উত্ত্যক্ত করার পরেই শ্রীলঙ্কার ব্যাটারের মনঃসংযোগ নড়ে গিয়েছিল কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মাঠে এই ধরনের মানসিক লড়াই ভারতীয় ক্রিকেটে নতুন নয়। তবে এবার আম্পায়ারের সতর্কবার্তাই হয়ে উঠল ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত।

আরও পড়ুন

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন, ফিরেই গোল মেসির! আবেগে জড়িয়ে ধরলেন সতীর্থদের
আগস্ট ২০, ২০২৬

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার

১ কোটি টাকা পর্যন্ত সাহায্য, প্রাক্তনদের মাসিক ভাতা! ক্রীড়াক্ষেত্রে বাংলার উন্নয়নে বড় উদ্যোগ সরকারের
আগস্ট ২০, ২০২৬

অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের